তানজিদের ছক্কায় বাংলাদেশের পঞ্চাশ
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ১২:০৩
ক্যামেরন গ্রিনের বলে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের স্কোর পঞ্চাশ পার করেন তানজিদ হাসান তামিম। সাইফ হাসানের দ্রুত বিদায়ের পর বাংলাদেশ ভালো শুরু পেয়েছে শান্ত ও তানজিদের ব্যাটে। তাদের সাবলীল ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে রান এসেছে দ্রুত। ১০ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৬২। ৩০ বলে ২৫ রানে ব্যাট করছেন শান্ত। ২৫ বলে ৩১ রানে খেলছেন তানজিদ। দুই জনই মেরেছেন চারটি করে চার ও একটি করে ছক্কা।
১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে নামলো অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সফরকারী অধিনায়ক জস ইংলিস। ফলে মেহেদী হাসান মিরাজের দল আগে ব্যাটিং করছে।
এই সিরিজের বাংলাদেশের স্কোয়াডে বছর পর জাতীয় দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন। এবার তিনি প্রথম ওয়ানডের একাদশেও যুক্ত হয়েছেন। এর আগে ২০২২ সালের আগস্টে সর্বশেষ মাঠে নেমেছিলেন এই স্পিন অলরাউন্ডার। মোসাদ্দেককে জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে খেলা সৌম্য সরকার। এদিকে আজ একাদশে নেই লেগস্পিনার রিশাদ হোসেন। আছেন বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম। বাংলাদেশ একাদশ সাজিয়েছে ৩ পেসার, ৩ স্পিনার, ৫ ব্যাটার ও ২ অলরাউন্ডার নিয়ে।
এই ম্যাচ দিয়েই অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে লিয়াম স্কটের। ডানহাতি এই পেস অলরাউন্ডার ৩৯টি প্রথম শ্রেণি এবং ২০টি লিস্ট এ ম্যাচ খেলেছেন।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানভীর ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কপার কনলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।
- বিষয় :
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া
- বাংলাদেশ ক্রিকেট