মরক্কোর বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের
মরক্কো ম্যাচের আগে অনুশীলনে ব্রাজিল। ছবি: গ্লোবো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ০৩:০৮ | আপডেট: ১৪ জুন ২০২৬ | ০৪:৫৬
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে রোববার ভোর ৪ টায়। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ ‘সি’-তে নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আফ্রিকার পরাশক্তি মরক্কো।
তবে ম্যাচ ছাপিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে সবচেয়ে বড় আলোচনা—নেইমার কি মাঠে নামবেন? ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মরক্কোর বিপক্ষে ম্যাচে মাঠে দেখা যাবে না নেইমারকে। তিনি দলের সঙ্গে মূল অনুশীলনে ফেরার খুব কাছাকাছি আছেন এবং কোচিং স্টাফ আশা করছে আগামী সপ্তাহেই এই স্ট্রাইকারকে স্কোয়াডে পাওয়া যাবে।
মরক্কোর বিপক্ষে ম্যাচে নেইমার অফিশিয়াল স্কোয়াডের বাইরে থাকবেন। তবে দলের আবহ চাঙ্গা রাখতে তিনি ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে সতীর্থদের সঙ্গে স্টেডিয়ামে আসবেন এবং সাইডবেঞ্চে উপস্থিত থাকবেন। আজ সকালে তিনি মেডিকেল টিমের পরিকল্পনা অনুযায়ী কেবল ফিজিওথেরাপি সম্পন্ন করেছেন।
কোচ কার্লো আনচেলত্তি জোর দিয়ে বলেছেন, মাঠের পারফরম্যান্সের পাশাপাশি নেইমারের মতো অভিজ্ঞ ফুটবলারের ড্রেসিংরুম ও বেঞ্চে উপস্থিতি বিশ্বকাপের শুরুতে পুরো দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে। কোচিং স্টাফের বিশ্বাস, বড় টুর্নামেন্টে নেইমারের অভিজ্ঞতা পুরো টুর্নামেন্ট জুড়েই দলকে পথ দেখাবে।
ব্রাজিল: আলিসন বেকার (গোলরক্ষক), ইবানিয়েজ, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো ও রাফিনিয়া।
মরক্কো: ইয়াসিন বুনু (গোলরক্ষক), নুসাইর মাজরাউই, আশরাফ হাকিমি (অধিনায়ক), ইসা দিওপ, শাদি রিয়াদ, এল আইনাউই, আইয়ুব বুয়াদ্দি, উনাহি, ব্রাহিম দিয়াজ, সাইবারি ও বিলাল এল খানুস।
- বিষয় :
- বিশ্বকাপ ফুটবল
- ব্রাজিল
- মরক্কো
