ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

বিশ্বকাপে ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থকের স্টেডিয়ামে প্রবেশ ঠেকাতে যুক্তরাষ্ট্রকে চিঠি

বিশ্বকাপে ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থকের স্টেডিয়ামে প্রবেশ ঠেকাতে যুক্তরাষ্ট্রকে চিঠি
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১০:১৬ | আপডেট: ১৫ জুন ২০২৬ | ১০:২৩

চলমান ফুটবল বিশ্বকাপে প্রায় ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থকের স্টেডিয়ামে প্রবেশ ঠেকাতে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছে দেশটির সরকার। সন্তানদের মৌলিক চাহিদা ও নিয়মিত ভরণপোষণ (চাইল্ড সাপোর্ট) না দেওয়া এবং বিভিন্ন গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তালিকা পাঠানো হয়েছে। তালিকায় থাকা ব্যক্তিদের বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামে প্রবেশ ঠেকাতে সহযোগিতা চেয়েছে আর্জেন্টিনার সরকার।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তালিকাভুক্ত বেশিরভাগ ব্যক্তির বিরুদ্ধে সন্তানদের ভরণপোষণ বা ‘চাইল্ড সাপোর্ট’ বকেয়া রাখার অভিযোগ রয়েছে। আর্জেন্টিনা সরকারের ‘সেফ স্ট্যান্ডস’ কর্মসূচির আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য যারা সন্তানদের মৌলিক চাহিদার অবহেলা করে ফুটবল ম্যাচ দেখার পেছনে টাকা ও সময় খরচ করে তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা।

আর্জেন্টিনা সরকারের মনে করে, যারা নিজের সন্তানের মৌলিক দায়িত্ব পালন করেন না, তাদের বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত নয়।

এ বিষয়ে বুয়েনস আইরেসের মেয়র হোর্হে মাখরি বলেন, ‘যদি কেউ নিজের সন্তানের প্রয়োজন মেটাতে না পারে, তাহলে তার কোনো স্টেডিয়ামে প্রবেশের অধিকার থাকা উচিত নয়।’

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালে সম্প্রসারিত হওয়ার পর থেকে ‘সেফ স্ট্যান্ডস’ কর্মসূচির আওতায় আর্জেন্টিনার ১ হাজার ৩২৮টি ফুটবল ম্যাচে ৪০ লাখের বেশি দর্শককে যাচাই করা হয়েছে। এ সময় ১ হাজার ১৬৬ জনের বিরুদ্ধে বিদ্যমান গ্রেপ্তারি পরোয়ানা শনাক্ত করা হয় এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

প্রসঙ্গত, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপের এবারের আসরেও শিরোপার অন্যতম দাবিদার। ‘জে’ গ্রুপে লিওনেল স্কালোনির দল প্রথম ম্যাচ খেলবে আলজেরিয়ার বিপক্ষে। আগামী ১৭ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি মাঠে গড়াবে। গ্রুপ পর্বের পরের দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান

আরও পড়ুন

×