প্যারাগুয়ের সঙ্গে ড্র করে নকআউটে অস্ট্রেলিয়া
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ১০:১৮
বিশ্বকাপের নকআউট পর্বে যেতে শেষ ম্যাচে মাত্র ১টি পয়েন্ট দরকার ছিল অস্ট্রেলিয়ার। প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্যড্র করে সেই কাঙ্ক্ষিত পয়েন্টটিই তুলে নিয়েছে সকারুজরা। এই ড্রয়ে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ বত্রিশের টিকিট নিশ্চিত করল অস্ট্রেলিয়া।
ম্যাচের প্রথমার্ধ থেকেই দুই দল রক্ষণাত্মক ও হিসেবি ফুটবল খেলতে থাকে। যার ফলে প্রথমার্ধ কাটে গোলশূন্য সমতায়। দ্বিতীয়ভাগেও কোনো দলই প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে না পারলে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।
অস্ট্রেলিয়ার নকআউট নিশ্চিত হওয়ার দিনে ‘ডি’ গ্রুপে বড় অঘটন ঘটিয়েছে আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া তুরস্ক। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা ও সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে ৩-২ ব্যবধানে হারিয়ে দিয়েছে। তবে এই হারের পরও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পরের রাউন্ডে পা রাখছে যুক্তরাষ্ট্র। আর রানার্সআপ হয়ে তাদের সঙ্গী হলো অস্ট্রেলিয়া।
- বিষয় :
- অস্ট্রেলিয়া
- বিশ্বকাপ ফুটবল
