ইংল্যান্ডের রাইট ব্যাকে ‘শকুনের চোখ’
ইনজুরিতে ইংল্যান্ডের ডিফেন্ডার কোয়ানসা। ছবি: এক্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ১৯:০২
ইংল্যান্ডের রাইট ব্যাক পজিশনে যেন শকুনের চোখ পড়েছে। যার কাছে ভরসা খুঁজছেন কোচ টমাস টুখেল তিনিই ইনজুরিতে পড়ছেন। পানামার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে যেমন ইনজুরিতে পড়েছেন, ইংল্যান্ড কোচের হাতে থাকা শেষ রাইট ব্যাক বায়ার লেভারকুসেনের জারেল কোয়ানসা।
পানামার বিপক্ষে ২-০ গোলে জিতে সংবাদ সম্মেলনে এসে কোনসার ইনজুরির খবর দিয়ে টুখেল জানান, কোয়ানসার গোড়ালি মচকে গেছে। এমনটা নাকি তার আগেও হয়েছে এবং পরবর্তীকে ঠিকও হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে সে খুবই ব্যথা অনুভব করছে।
ইংল্যান্ড চলতি বিশ্বকাপের জন্য রাইট ব্যাক পজিশনে টিনো লিভ্রামেন্তো ও রিচি জেমসকে ডেকেছিলেন। এর মধ্যে নিউক্যাসলের তরুণ ফুলব্যাক টুর্নামেন্ট শুরুর আগেই দল থেকে ছিটকে গেছেন। তার জায়গায় ডাক পান কোয়ানসা। ঘানার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের প্রথম পছন্দের রাইট ব্যাক রিচি জেমস হ্যামস্ট্রিক ইনজুরিতে পড়েন।
সব মিলিয়ে ১ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচে ইংল্যান্ড কোচের হাতে ডানপ্রান্তে ফুলব্যাক পজিশনের কোন নিয়মিত ফুটবলার নেই। বিষয়টি নিয়ে কোচ চিন্তিত বলেও স্বীকার করেছেন, ‘সত্যি বলতে, চিন্তিত হওয়ার মতোই বিষয়। একই পজিশনে আবারো ইনজুরি ধাক্কা। রিচি ফিরতে সময়ের সঙ্গে পাল্লা দিচ্ছে। কোয়ানসার অবস্থাও একই। দুটি বিষয় নিয়েই আমি চিন্তিত।’
তবে চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী জার্মান টেকনিশিয়ান জানিয়েছেন, কোচ হিসেবে তাদের কাজ সমাধান বের করা, ‘আমাদের সামনে চারদিন সময় আছে। আমরা (জেমস-কোনসাকে না পেলে) একটা সমাধান বের করে ফেলবো।’ চেলসির দলে থাকা জোন স্টোনস ডানপ্রান্তে খেলতে পারেন। কোচ হয়তো তার কাছেই সমাধান খুঁজবেন।
- বিষয় :
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
