ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

‘আনন্দ প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না’

‘আনন্দ প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না’
×

গাব্রিয়েল মার্তেনেল্লি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ০৭:৪৪

জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে নাটকীয় জয় তুলে নিয়েছে ব্রাজিল। হিউস্টনে এই জয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

পুরো ম্যাচেই বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল কার্লো আনচেলত্তির দলের। তবে জয় নিশ্চিত করতে তাদের অপেক্ষা করতে হয়েছে যোগ করা সময়ের পঞ্চম মিনিট পর্যন্ত। শেষ মুহূর্তে বদলি হিসেবে নেমে গ্যাব্রিয়েল মার্তেনেল্লির গোলেই উল্লাসে ফেটে পড়ে সেলেসাও শিবির।

ম্যাচের শুরুতেই কাইশু সানোর গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো সমতা ফেরান। এরপর ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকেই এগোচ্ছিল, তখনই ৯৫তম মিনিটে জয়সূচক গোল করে ব্রাজিলকে শেষ ষোলোর টিকিট এনে দেন মার্তেনেল্লি।

ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি আর্সেনাল ফরোয়ার্ড। তিনি বলেন, ‘আমার আনন্দ প্রকাশ করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। গ্যালারিতে সমর্থকদের উচ্ছ্বাস, বাবা-মা ও বন্ধুদের উপস্থিতি সবকিছুই অবিশ্বাস্য লাগছিল। অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি শুধু খুশি যে দলের জয়ে অবদান রাখতে পেরেছি। আমি বাম প্রান্তে খেলি কিংবা মাঝমাঠে, সেটা বড় বিষয় নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দল জিতেছে।’

এদিন গোল না পেলেও দারুণ সক্রিয় ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ব্রাজিলিয়ান এই তারকা লিখেছেন, ‘আমরা এখনো টিকে আছি। আমাদের লক্ষ্য আরও অনেক দূর। এটা শুধুই ব্রাজিলের জন্য।’

আরও পড়ুন

×