ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

পেনাল্টির আগে কেন এমবাপ্পের ভিডিও দেখলেন সালাহরা?

পেনাল্টির আগে কেন এমবাপ্পের ভিডিও দেখলেন সালাহরা?
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ১৪:৪২ | আপডেট: ০৪ জুলাই ২০২৬ | ১৪:৪৫

বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেয়েছে মিসর। বাংলাদেশ সময় শনিবার রাতে টাইব্রেকার রোমাঞ্চে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ফারাওরা। মিসরের ঐতিহাসিক সেই জয়ের ম্যাচেই দেখা যায় এক অভিনব দৃশ্য। টাইব্রেকার শুরুর আগে সবাই মিলে গভীর মনযোগ দিয়ে একটি ভিডিও দেখছিলেন মিসরের ফুটবলাররা।

তবে সেটি নিজেদের কোনো ম্যাচের ভিডিও ছিল না।  এমনকি প্রতিপক্ষ অস্ট্রেলিয়ারও কোনো ভিডিও নয়। তারা গোল হয়ে চলতি বছরের লা লিগায় রিয়াল মাদ্রিদ ও লেভান্তের মধ্যকার ম্যাচের ভিডিও দেখছিলেন তারা। বিষয়টি চাউর হতেই প্রশ্ন উঠেছে, টাইব্রেকারের আগে সেই ম্যাচের ভিডিও কেন দেখতে হলো সালাহদের?

গত জানুয়ারিতে অনুষ্ঠিত রিয়াল মাদ্রিদ ও লেভান্তের মধ্যকার ম্যাচে ৫৭ মিনিটে পেনাল্টি পেয়েছিল রিয়াল। আর সেই সুযোগটি কাজে লাগাতে কোনো ভুলই করেননি কিলিয়ান এমবাপ্পে। লেভান্তের গোলরক্ষককে পরাস্ত করে স্পটকিক থেকে বল জালে জড়ান রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকা।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে লেভান্তের সেই ম্যাচের গোলরক্ষকের নাম ছিল ম্যাট রায়ান। তিনিই শেষ বত্রিশের লড়াইয়ে মিসরের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে গোলপোস্ট সামলেছেন। মূলত সেই পেনাল্টির ভিডিওই দেখছিলেন মিসরের খেলোয়াড়রা।

শনিবার রাতে টেক্সাসের ডালাসে অস্ট্রেলিয়া ও মিসরের মধ্যকার ম্যাচের নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়। এরপর টাইব্রেকারে গড়ায় ম্যাচ। তার আগে ভিডিও দেখাটা যে কাজে লেগেছে সেটাও বলতে হবে। টাইব্রেকারে একটি কিকেও কোনো ভুল করেনি মিসর, চারটি কিকের চারটিতেই পেয়েছে গোলের দেখা। মাহমুদ সাবের, রামি রাবিয়া, মোহাম্মদ সালাহ ও হোসাম আবদেলমুগাইদের সবাই গোল পেয়েছেন।

তবে মিসরের বিপক্ষে রায়ান অস্ট্রেলিয়ার শুরুর একাদেশে ছিলেন না। ম্যাচের ১১৮ মিনিটে নিয়মিত গোলরক্ষক প্যাট্রিক বিচের পরিবর্তে বদলি খেলোয়াড় হিসেবে নামেন।

এবারের বিশ্বকাপে প্যাট্রিক বিচ বেশ ভালোই পারফর্ম করেছেন। কিন্তু রায়ানকে হয়তো টাইব্রেকার-স্পেশালিস্ট হিসেবে মাঠে নামিয়েছেন অস্ট্রেলিয়া কোচ। কিন্তু সেটা কাজে আসেনি। টাইব্রেকারে অজিদের ৪-২ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় মিসর। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আরও পড়ুন

×