কালো আর্মব্যান্ড হাতে খেলছে আর্জেন্টিনা, কারণ কী?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ০৭:৩১
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্বের শেষ ম্যাচে আজ মাঠে নেমেছে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। শেষ চারের তিন দল ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে। চতুর্থ দল হিসেবে টুর্নামেন্টের সেমিতে উঠতে লড়ছে এই দুই দল। দুই দলের যে জিতবে সে দলই শেষ চারে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে।
আমেরিকার কানসাস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হয়েছে ম্যাচটি। এই ম্যাচেও একাদশে কোনো পরিবর্তন আনেননি কোচ লিওনেল স্কালোনি। শেষ ষোলোয় মিসরের বিপক্ষে যে দলটি শুরু থেকে খেলেছিল, সেই একই একাদশকেই নামানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার সময় আর্জেন্টিনার খেলোয়াড়দের হাতে ছিল কালো আর্মব্যান্ড। সদ্য প্রয়াত কিংবদন্তি মিডফিল্ডার আন্তোনিও রাতিনকে স্মরণ করে এই আর্মব্যান্ড পরেন মেসিরা। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছে দুই দল। এবারের বিশ্বকাপেই দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছিলেন অ্যাডামস। সম্প্রতি তার মৃত্যু হয়েছে।
- বিষয় :
- আর্জেন্টিনা
- সুইজারল্যান্ড
- বিশ্বকাপ ফুটবল