ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই আর্জেন্টিনার লিড

ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই আর্জেন্টিনার লিড
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ০৭:২১

সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুতেই লিড নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের বয়স তখন মাত্র ১০ মিনিট। দুর্দান্ত এক গোলের মাধ্যমে আলবিসেলেস্তেদের ১-০ ব্যবধানে এগিয়ে দিয়েছেন মিডফিল্ডার আলেক্সিস ম্যাক আলিস্টার।

ম্যাচের শুরু থেকেই সুইসদের চেপে ধরা আর্জেন্টিনা দশম মিনিটে একটি কর্নার আদায় করে নেয়। লিওনেল মেসির কর্নার কিক থেকে প্রতিপক্ষের ডি-বক্সে ভেসে আসা বলটিতে হেড করেন লিভারপুলের এই মিডফিল্ডার। সুইস গোলরক্ষক গ্রেগর কোবেলকে পরাস্ত করে বল সোজা জড়ায় জালে। আর তাতেই উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়ামের হাজারো আর্জেন্টাইন সমর্থক।

আরও পড়ুন

×