ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করল আর্জেন্টিনা

এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করল আর্জেন্টিনা
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ০৭:৫৫ | আপডেট: ১২ জুলাই ২০২৬ | ০৮:১৭

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের ১০ মিনিটে আলেক্সিস ম্যাক আলিস্টারের করা একমাত্র গোলটিই এখন পর্যন্ত দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছে।

ম্যাচের দশম মিনিটে অধিনায়ক লিওনেল মেসির কর্নার কিক থেকে প্রতিপক্ষের ডি-বক্সে চমৎকার হেড করেন ম্যাক আলিস্টার। সুইস গোলরক্ষক গ্রেগর কোবেলকে পরাস্ত করে বল জালে জড়ালে প্রথমার্ধেই লিড নেয় আলবিসেলেস্তেরা।

শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়লেও ম্যাচ থেকে ছিটকে যায়নি সুইজারল্যান্ড। গোল খাওয়ার ধাক্কা সামলে নিয়ে প্রথমার্ধের বাকি সময়ে লিওনেল স্কালোনির শিষ্যদের সাথে সমানতালে লড়াই করেছে মুরাত ইয়াকিনের দল। বেশ কয়েকবার আর্জেন্টিনার রক্ষণভাগ ভেঙে গোল করার মতো বিপজ্জনক পরিস্থিতিও তৈরি করেছিল সুইসরা। তবে ফিনিশিংয়ের অভাবে জালের ঠিকানা খুঁজে পায়নি ইউরোপের দলটি।

১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া সুইজারল্যান্ড দ্বিতীয়ান্ধের কৌশল বদলে ম্যাচে সমতা ফেরাতে পারে নাকি আর্জেন্টিনা ব্যবধান বাড়িয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে, এখন সেটাই দেখার অপেক্ষা।

আরও পড়ুন

×