ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

বিশ্বকাপ ফাইনালে যে জার্সি পরে খেলবে আর্জেন্টিনা-স্পেন

বিশ্বকাপ ফাইনালে যে জার্সি পরে খেলবে আর্জেন্টিনা-স্পেন
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ১৯:২৬ | আপডেট: ১৮ জুলাই ২০২৬ | ১৯:২৬

বিশ্বকাপের ফাইনাল মানেই শুধু শিরোপার লড়াই নয়, দুই দলের জার্সি নিয়েও থাকে সমর্থকদের আলাদা আগ্রহ। মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালে কোন কিট পরে মাঠে নামবে আর্জেন্টিনা ও স্পেন, সেটিও ইতোমধ্যে নিশ্চিত হয়েছে।

আর্জেন্টিনা ফাইনালে খেলবে তাদের ঐতিহ্যবাহী হোম কিটে। সাদা-আকাশি ডোরাকাটা জার্সির সঙ্গে থাকবে সাদা শর্টস ও সাদা মোজা। চলতি বিশ্বকাপে বেশির ভাগ ম্যাচেই এই কিট ব্যবহার করেছে লিওনেল মেসির দল। শুধু অস্ট্রিয়ার বিপক্ষে নীল মোজা এবং জর্ডান ও ইংল্যান্ডের বিপক্ষে বিকল্প জার্সি পরেছিল আলবিসেলেস্তেরা।

গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে দেখা যাবে সম্পূর্ণ সবুজ কিটে। এই কিটটি তার জন্য বেশ সৌভাগ্যেরও। কাতার বিশ্বকাপের ফাইনাল এবং ২০২৪ কোপা আমেরিকার ফাইনালেও সবুজ কিট পরেই শিরোপা জিতেছিলেন তিনি। একই কিটে আরেকটি ট্রফি জয়ের আশা নিয়েই এবার মাঠে নামবেন আর্জেন্টিনার এই গোলরক্ষক।

অন্যদিকে, সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে বিকল্প জার্সি ব্যবহার করলেও ফাইনালে নিজেদের ঐতিহ্যবাহী হোম কিটে ফিরছে স্পেন। দলটির ফুটবলারদের গায়ে থাকবে লাল জার্সি, নীল শর্টস ও লাল মোজা। জার্সিতে থাকবে হলুদ রঙের নকশা।

আরও পড়ুন

×