ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

ফাইনালে আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তন, অপরিবর্তিত স্পেন

ফাইনালে আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তন, অপরিবর্তিত স্পেন
×

ছবি: টিওয়াইসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ০০:০৩ | আপডেট: ২০ জুলাই ২০২৬ | ০০:২৭

স্পেনের বিপক্ষে রাত ১টায় বিশ্বকাপের ফাইনাল খেলতে নামবে আর্জেন্টিনা। ওই ম্যাচের আগে দলটির কোচ লিওনেল স্কালোনি ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচের একাদশে তিন পরিবর্তন এনেছেন। 

রক্ষণে নাহুয়েল মলিনাকে আর্জেন্টিনার কোচ বেঞ্চে রেখেছেন। তার জায়গায় খেলছেন গঞ্জালো মন্টিয়েল। রদ্রিগো ডি পল ফিরেছেন শুরুর একাদশে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তার জায়গায় শুরুর একাদশে ছিলেন জিওভান্নি সিমিওনে। 

আর্জেন্টিনার কোচ বড় পরিবর্তন এনেছেন ফরোয়ার্ড লাইনে। মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে বিশ্রাম দিয়ে একাদশে নিয়েছেন নিকোলাস গঞ্জালেসকে। যার অর্থ আর্জেন্টিনা এই ম্যাচে ৪-৩-৩ ফরমেশন দাঁড় করিয়েছেন। 

তবে স্পেন অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে। রাইট ব্যাক পেদ্রো পোরো ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে পায়ে ক্রাম্প নিয়ে মাঠ ছাড়লেও আর্জেন্টিনার বিপক্ষে খেলছেন তিনি। লামিন ইয়ামালকে নিয়ে ইনজুরি শঙ্কার কথা বলা হলেও একাদশে আছেন স্প্যানিশ তরুণ।

আর্জেন্টিনার একাদশ: এমি মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিয়ান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ত্যাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, নিকোলাস গঞ্জালেস, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ। 

স্পেনের একাদশ: উনাই সিমন, পেদ্রো পোরো, পাও কুবার্সি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, রদ্রি, ফ্যাবিয়ান রুইজ, দানি অলমো, অ্যালেক্স বায়েনা, মাইকেল ওয়ারসাবাল, লামিনে ইয়ামাল।

আরও পড়ুন

×