ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মেসিকে ছাড়াই বলিভিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই বলিভিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা
×
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১২:৪৭

লিওনেল মেসিকে ছাড়া ২০২৬ বিশ্বকাপ-পরবর্তী প্রথম ম্যাচে দারুণ শুরু করেছে আর্জেন্টিনা। তরুণদের দাপটে বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়ে নতুন অধ্যায়ের সূচনা করেছে বিশ্বচ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল করেন লাউতারো মার্তিনেজ, নিকো পাজ, ক্রিস্তিয়ান রোমেরো ও হোসে মানুয়েল লোপেজ।

১৯ মিনিটে আলেক্সিস মাক অ্যালিস্টারের পাস থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো। এরপর ২৯ মিনিটে পালাসিওসের পাস কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাজ। বিরতির পর ৫৪ মিনিটে গোল করেন অধিনায়ক রোমেরো। জাতীয় দলের হয়ে প্রথমবার পূর্ণকালীন অধিনায়ক হিসেবে মাঠে নেমেই গোল পেলেন এই ডিফেন্ডার। ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নেমে জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোলটি করেন লোপেজ।

মেসিকে ছাড়া আর্জেন্টিনার নতুন পথচনায় একাধিক তরুণ খেলোয়াড় নিজেদের সামর্থ্যের জানান দিয়েছেন। তবে জাতীয় দলের হয়ে মেসির বিদায়ী ম্যাচ এখনও বাকি। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মাঠে নামার কথা আর্জেন্টাইন মহাতারকার।

আরও পড়ুন

×