প্রথমার্ধেই বাংলাদেশের জালে ইন্দোনেশিয়ার ছয় গোল
ছবি- বাফুফে
সমকাল ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১৯:২৫ | আপডেট: ০১ অক্টোবর ২০২৬ | ১৯:৪৪
ফিফা আসিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচের প্রথমার্ধেই ইন্দোনেশিয়ার কাছে বড় ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বিরতিতে ৬-১ গোলে পিছিয়ে আছে হামজা চৌধুরীর দল।
১১ মিনিটে মিচেল বেকারের গোলে এগিয়ে যায় ইন্দোনেশিয়া। ২০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এরপর ৩১ মিনিটে রিজকি রিদোর গোলে ৩-০ করে স্বাগতিকরা। ৩৬ মিনিটে শাহরিয়ার ইমন বাংলাদেশের হয়ে গোল করে ব্যবধান কমান। সুকি ইতোফুসার কাটব্যাক থেকে হেডে বল জালে পাঠান তিনি। এটি আসিয়ান কাপে বাংলাদেশের প্রথম গোল।
তবে বাংলাদেশের স্বস্তি স্থায়ী হয়নি। এক মিনিটের মধ্যেই বেকার নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। ৪২ মিনিটে হেডে আরও একটি গোল করে ব্যবধান ৫-১ করেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে জাস্টিন হাবনারের হেডে ষষ্ঠ গোল পায় ইন্দোনেশিয়া।
- বিষয় :
- আসিয়ান কাপ
- বাংলাদেশ
- ইন্দোনেশিয়া