ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬

আইসিইউতে আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ

আইসিইউতে আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ
×
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ১৬:২৪

আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আবাহনীর সাবেক খেলোয়াড়েরা।

হারুনুর রশীদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সাবেক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

ক্রীড়া সংগঠক হিসেবে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসজেএ) সেরা সংগঠকের সম্মাননা পেয়েছেন হারুনুর রশীদ। এ ছাড়া তিনি রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারেও ভূষিত হয়েছেন।

তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন আবাহনীর সাবেক ফুটবলার ও ক্রিকেটাররা। তাদের মধ্যে রয়েছেন শেখ আশরাফ আলী, খোরশেদ আলম বাবুল, আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, আবদুল গাফফার, কাজী আনোয়ার, ইমতিয়াজ সুলতান জনি, শেখ মোহাম্মদ আসলাম, সত্যজিৎ দাস রুপু, সম্রাট হোসেন এমিলি, শেখ মাসুদ ইকবাল মামুন, আলমগীর হোসেন, জাকির হোসেন, গোলাম গাউস, ইকবাল হোসেন, শহীদ হোসেন স্বপন, নজরুল ইসলাম, প্রান্তোষ, সাজ্জাদুল আলম ববি, জালাল ইউনুস, গাজী আশরাফ হোসেন লিপু, জি এস হাসান তামিম ও ফারুক আহমেদ।

আরও পড়ুন

×