মেসির গোল ও অ্যাসিস্টে পিছিয়ে পড়েও মায়ামির জয়
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ১৩:৫৯
লিওনেল মেসির গোল ও অ্যাসিস্টে দারুণ এক জয় পেয়েছে ইন্টার মায়ামি। নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতেছে দলটি। এই জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি।
ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির পর ৫৩ মিনিটে ড্যানিয়েল গাজদাগের গোলে এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। পিছিয়ে পড়ে সমতায় ফেরার চেষ্টা জোরদার করে মায়ামি।
অবশেষে ৬৯ মিনিটে সমতায় ফেরে সফরকারীরা। পেনাল্টি বক্সের ভেতর থেকে মেসির হেডে বাড়ানো বল মাথা ছুঁইয়ে জালে পাঠান বেরতেরামে। তাতে ম্যাচে ফেরে মায়ামি।
সমতাসূচক গোলের পর জয়সূচক গোলের জন্য আরও ১৪ মিনিট অপেক্ষা করতে হয় মায়ামিকে। ৮৩ মিনিটে রদ্রিগো দি পলের পাস পেয়ে বক্সের বাইরে থেকে বল নিয়ে এগিয়ে যান মেসি। তিন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের নিচু শটে নিউ ইংল্যান্ডের গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টাইন অধিনায়ক। তার গোলেই ২-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় মায়ামির।
এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। ৫৯ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান দুইয়ে। ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ন্যাশভিল।
- বিষয় :
- লিওনেল মেসি
- ইন্টার মায়ামি