ডিফেন্ডার বিশ্বনাথই বাংলাদেশের মূল স্ট্রাইকার
ছবি- বাফুফে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ১৯:২২ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬ | ১৯:৩৩
সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশ সাজাতে চমক দেখিয়েছেন বাংলাদেশের কোচ।
রক্ষণভাগের পরিচিত মুখ বিশ্বনাথ ঘোষকে আজ দেখা যাবে আক্রমণভাগে। দলের মূল সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলবেন এই ডিফেন্ডার। বাঁ প্রান্তে খেলবেন ফাহিম, আর ডান প্রান্তে রাকিব। একাদশে জায়গা পেয়েছেন তিন প্রবাসী ফুটবলারও।
মাঝমাঠে অভিজ্ঞ জামাল ভূঁইয়ার সঙ্গে রয়েছেন কানাডাপ্রবাসী শমিত সোম। তাদের সঙ্গে ডিফেন্সিভ মিডফিল্ডারের দায়িত্ব সামলাবেন তারিক কাজী। রক্ষণভাগের কেন্দ্রে অধিনায়ক তপু বর্মনের সঙ্গী প্রবাসী ফুটবলার জিদান ইউসুফ। দুই প্রান্তে খেলবেন জায়ান আহমেদ ও সাদ উদ্দিন। গোলবারের নিচে থাকছেন মেহেদী হাসান শ্রাবণ।
বাংলাদেশের শুরুর একাদশ: মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মন (অধিনায়ক), জিদান ইউসুফ, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, জায়ান আহমেদ, সাদ উদ্দিন ও শমিত সোম।
ভুটানের শুরুর একাদশ: গিয়েলশেন জাংপো, ছেনচো গিয়েলশেন, ফুনৎসো জিগমে, তেনজিন নরবু, জিগনাম সেলতোব দর্জি, পেমা জাংপো, ওরগেন ওয়াংচুক শেরিং, দাওয়া শেরিং, নিমা ওয়াংদি, শেলত্রিম নামগিয়েল ও কিনজাং তাশি তোবদেন।
- বিষয় :
- বাংলাদেশ
- ভুটান
- সাফ চ্যাম্পিয়নশিপ