চ্যাম্পিয়নস লিগের শুরুতেই মেসি-রোনালদো লড়াই
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২০ | ১৪:৩৭
চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। উয়েফার সদর দপ্তরে অনুষ্ঠিত এই ড্রতে বার্সেলোনা এবং জুভেন্টাস একই গ্রুপে পড়েছে।
এছাড়া গ্রুপ পর্বে রিয়াল মাদ্রিদকে খেলতে হবে ইন্টার মিলানের বিপক্ষে। চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের গ্রুপে পড়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। দর্শক নিয়েই মাঠে ফিরবে এবারের ইউরোপ সেরার আসর।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২০-২১ মৌসুমের ড্র
গ্রুপ 'এ': বায়ার্ন মিউনিখ, অ্যাথলেটিকো মাদ্রিদ, রেড বুল সলসবার্গ, লোকোমোটিভ মস্কো।
গ্রুপ 'বি': রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেস্ক, ইন্টার মিলান, বরুশিয়া মনচেনগ্লাডবার্গ।
গ্রুপ 'সি': পোর্ত, ম্যানচেস্টার সিটি, অলিম্পিয়াকোস, মার্সেই।
গ্রুপ 'ডি': লিভারপুল, আয়াক্স, আটালান্টা, মিটজেল্যান্ড।
গ্রুপ 'ই': সেভিয়া, চেলসি, ক্রান্সনোডার, রেঁনেস।
গ্রুপ 'এফ': জেনিথ সেন্ট পিটারবার্গ, বরুশিয়া ডর্টমুন্ড, ল্যাজিও, ক্লাব ব্রুজ।
গ্রুপ 'জি': জুভেন্টাস, বার্সেলোনা, ডায়নামো কিয়েভ, ফ্রেন্সভারোস।
গ্রুপ 'এইচ': প্যারিস সেন্ট জার্মেইন, ম্যানচেস্টার ইউনাইটেড, আরবি লাইপজিগ, ইস্তাম্বুল বাসাকসেহির।
- বিষয় :
- চ্যাম্পিয়নস লিগ ড্র
- ২০২০-২১
- মেসি-রোনালদো
- খেলা