ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ম্যানচেস্টার ডার্বিতে নেই আগুয়েরো

ম্যানচেস্টার ডার্বিতে নেই আগুয়েরো
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ০৬:০৪

চেলসির বিপক্ষে জয়ের ম্যাচে ইনজুরিতে পড়েছেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। তাকে তাই সিটি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে শাখতার দোনেস্কর বিপক্ষে ম্যাচে পাচ্ছে না। খেলতে পারবেন না চ্যাম্পিয়নস লিগ পরবর্তী লিগ ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানেচেস্টার ইউনাইটেডের বিপক্ষেও। ম্যানসিটি কোচ পেপ গার্দিওয়ালা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'যদি অলৌকিক কিছু না ঘটে তবে আমরা আগুয়েরোকে দলে পাচ্ছি না। সে পায়ের মাংসপেশির ইনজুরিতে পড়েছে। কয়েক সপ্তাহের জন্য দল থেকে ছিটকে গেছে আগুয়েরা। তবে আমি নিশ্চিত নই কত দিনের জন্য তাকে দলের বাইরে থাকতে হবে। অলৌকিক কিছু ঘটলে আমরা আগুয়েরোতে পেতে পারি। কিন্তু আমি মনে হয় তেমন কিছু ঘটবে না।'

আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলার জন্য যান সার্জিও আগুয়েরো। তার ব্রাজিলের বিপক্ষে ম্যাচে তার দল আর্জেন্টিনা ১-০ গোলের জয় পায়। তবে ওই ম্যাচে একাদশে সুযোগ পাননি আগুয়েরো। পরের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মেসির গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এরপর ক্লাবে ফিরে চেলসির বিপক্ষে জয়ী ম্যাচের একাদশে ছিলেন আগুয়েরো। সঙ্গে চোটেও পড়েন।

তার ইনজুরি ব্রাজিল তারকা গ্যাব্রিয়েল জেসুসকে শুরুর একাদশে খেলার সুযোগ এনে দিয়েছে। আগুয়েরোর ছায়ার পড়ে আছেন ব্রাজিলের এই তরুণ নাম্বার নাইন। তবে আগুয়েরোর ইনজুরিতে পাওয়া সুযোগে খুশি নন আগুয়েরো। তিনি বলেন, 'আমার মন খুব একটা ভালো নেই। কারণ আগুয়েরো ইনজুরিতে পড়েছেন। আমার বন্ধু ইনজুরিতে পড়লে আমার ভালো লাগতে পারে না। তবে আমি সব সময়ই দলের সঙ্গে কঠোর পরিশ্রম করে অনুশীলন করি। খেলতে মুখিয়ে আছি আমি।'

আরও পড়ুন

×