বেনজেমার ফিরে আসার নেপথ্যে জিদান
করিম বেনজেমা। ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২১ | ০৩:৪১ | আপডেট: ২৫ জুন ২০২১ | ০৩:৪৩
পুনর্জন্মই যেন হল ফরাসী তারকা ফুটবলার বেনজেমার। তার দুই গোলেই ভর করে পর্তুগালের সংগে ২-২ ড্র করে ইউরোর শেষ ষোলোয় উঠেছে ফ্রান্স। দীর্ঘ ৬ বছর পর দলে ফিরেই নায়ক বনে গেলেন তিনি। তার এই প্রত্যাবর্তনে কার হাত রয়েছে? ফুটবল সমর্থকদের অনেকেই মনে করেন, দেশটির কোচ দিদিয়ের দেশ্যমই বেনজেমার এই উথান।
কিন্তু ফ্রান্সের অনেকেরই ধারণা, বেনজেমার ফিরে আসার নেপথ্যে আছে জিনেদিন জিদানের হাত। সে দেশের মানুষ বেনজেমার প্রত্যাবর্তনের পিছনে জিদানকেই কৃতিত্ব দিতে চান।
গণমাধ্যমে ফ্রান্স ফুটবলের এক কর্মকর্তা জানালেন, জিদান নাকি দেশ্যম, তা হয়তো কেউই স্বীকার করবেন না। কিন্তু আমরা যতদূর জানি, বেনজেমার ফিরে আসার নেপথ্যে জ়িদানেরও হাত আছে।'
একদিনে ফরাসী কোচ দেশ্যম গো ধরে ছিলেন যে বেনজেমাকেও জাতীয় দলে ফেরাবেন না তিনি। বেনজেমাও দলের বাইরে থাকার জন্য কোচ দেশ্যমকেই দায়ী করেছেন। তবে রিয়াল মাদ্রিদে জিদানের সান্নিধ্যে এসে নিজেকে নতুনরুপে আবিষ্কার করতে থাকে ফরাসী এই তারকা ফুটবলার। রিয়ালের হয়ে গত মৌসুমে লা লিগায় ২৩টি গোল করেন তিনি। ৯টি গোলে এসিস্টও করেছেন। তার এই পারফরম্যান্স দেখে দেশ্যমও তাকে তার দলের বাইরে রাখতে পারেনি। তাই হয়তো ইউরোতেই জাতীয় দলে ডাক মিলেছে বেনজেমার।
ফ্রান্স ফুটবলের ওই কর্মকর্তা বলেন, বেনজেমার যেভাবে উড়ছিল, তাকে বাদ দেওয়া দেশ্যমের জন্য কঠিনই হতো।
