ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ডি ভিলিয়ার্স!

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ডি ভিলিয়ার্স!
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯ | ০৩:০৩

ক'দিন আগে অবসর ভেঙে আবার ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে খেলার ঘোষণা দিয়েছেন সাবেক অধিনায়ক ডোয়াইন ব্রাভো। তিনি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে খেলতে চান। এবার অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন ৩৬০ ডিগ্রী খ্যাত ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স।

দক্ষিণ আফ্রিকা তাদের ক্রিকেট ঢেলে সাজাচ্ছে। গ্রায়েম স্মিথকে করা হয়েছে বোর্ড পরিচালক। দক্ষিণ আফ্রিকান সাবেক এই ওপেনার  মার্ক বাউচারকে প্রধান কোচ হিসেবে বেছে নিয়েছেন। মার্ক বাউচার আবার বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করা চার্লস ল্যাঙ্গাভেল্টেকে নিজের কোচিং প্যানেলে চাচ্ছেন।

এমনই পরিবর্তনের অংশ হিসেবে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন এবি ডি ভিলিয়ার্স। তিনি খেলতে পারেন অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০২০ সালের টি-২০ বিশ্বকাপ। ডি ভিলিয়ার্স ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত জাতীয় দলে খেলার নিশ্চয়তা না পাওয়ায় ফেরা হয়নি তার। কিন্তু এবার তার ফেরার ব্যাপারে তিন মাস ধরে আলাপ হচ্ছে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস।

এমজানজি সুপার লিগে ফ্যাফ ডু প্লেসিসের দল পার্ল রকস শিরোপা জেতার পর তিনি বলেন, 'ক্রিকেট অনুরাগীরা চান ডি ভিলিয়ার্স ফিরে আসুক। আমিও তাদের বাইরে নই। তার ফেরার ব্যাপারে দুই-তিন মাস ধরে কথা হচ্ছে। দেখা যাক আগামী বছরের শুরুতে কি হয়।' ভিলিয়ার্স এবারের এমএসএলে ৪৬.৪২ গড়ে তৃতীয় সর্বোচ্চ ৩২৫ রান করেছেন।

আরও পড়ুন

×