ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

রাজাপাকশের সেঞ্চুরির আক্ষেপ

রাজাপাকশের সেঞ্চুরির আক্ষেপ
×

ছবি: সংগৃহিত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০৩:৩৬

শুরুর ৩৩ রানে দুই উইকেট এবং ৫৭ রানে তিন উইকেট হারানো কুমিল্লা ওয়ারির্সকে ১৬০ রানের লড়াই করার মতো সংগ্রহ এনে দিয়েছেন লংকান তরুণ ওপেনার ভানুকা রাজাপাকশে। নির্ধারিত ২০ ওভার খেলেছেন। আর কোন উইকেট পড়তে দেননি। নিজে এক প্রান্তে দাঁড়িয়ে শেষ পর্যন্ত খেলেছেন। তবে ঢাকা প্লাটুনের বিপক্ষে দলের রান বাড়ানোর কাজটা করলেও সেঞ্চুরির আক্ষেপ থেকে গেছে রাজাপাকশের।

ব্যাট হাতে তিনি খেলেছেন ৬৫ বলে ৯৬ রানের দুর্দান্ত ইনিংস। বঙ্গবন্ধু বিপিএলে যৌথভাবে ব্যক্তিগত দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন তিনি। তার আগে মুশফিকুর রহিম ৯৬ রানের এক ইনিংস খেলেন। আর এবারের আসরে সর্বোচ্চ রানের ইনিংস বেরিয়েছে আন্দ্রে ফ্লেচারের ব্যাট থেকে। তিনি সেঞ্চুরি করে মাঠ ছাড়েন।

রাজাপাকশে তার অসাধারণ ওই ইনিংস খেলার পথে ছক্কা মারেন সাতটি। আর চার মারেন মাত্র চারটি। তার সঙ্গে শেষ দিকে সঙ্গ দিয়ে বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান ইসাসির আলী চৌধুরী ২৭ বলে ৩০ রান করেন। ঢাকা প্লাটুনের হয়ে স্পিনার মেহেদি হাসান দারুণ বোলিং করেন। তিনি শুরুর দিকে ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৯ রান দিয়ে নেন ২ উইকেট। মাশরাফি ৩ ওভারে ২১ রান দেন।

আরও পড়ুন

×