ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

একাদশে আমিনুল-নাজমুল; সাইফের অভিষেক

একাদশে আমিনুল-নাজমুল; সাইফের অভিষেক
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২১ | ০১:৫৯ | আপডেট: ১৯ নভেম্বর ২০২১ | ০১:৫৯

টেস্টে পা রেখেছেন আরো আগেই, এবার সাইফ হাসানের অভিষেক হলো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেই জায়গা হয়েছে ২৩ বছর বয়সী এই তরুণ ব্যাটারের। এই ম্যাচে ওপেনারের গুরুদায়িত্ব সামলাতে হবে সাইফ হাসানকে।

তামিম ইকবাল টি-টোয়েন্টি খেলছেন না অনেক দিন হল। এই সিরিজ চলাকালেও পড়েছেন ইঞ্জুরিতে। অফ ফর্মে দল থেকে বাদ পড়েছেন লিটন দাস ও সৌম্য সরকার। নাঈম শেখের সাথে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন মিলিয়ে সাইফকেই মনে ধরেছে টিম ম্যানেজমেন্টের।

সাইফ এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে পাঁচটি টেস্ট খেলেছেন। রান করেছেন মোটে ১২৭, যদিও কোনো শতক বা অর্ধশতক নেই। টেস্টেও তিনি খেলেন ওপেনার হিসেবে। আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে মেলে ধরতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে সাইফের পারফরম্যান্স ঈর্ষণীয়। যদিও টি-টোয়েন্টির দাবি মিটিয়ে সাইফ ব্যাটিং করতে পারবেন কি না, সেই প্রশ্ন জাগছে অনেকের মনেই।

পাকিস্তানের বিপক্ষে একাদশে রাখা হয়েছে লেগস্পিনার আমিনুল ইসলামকেও। এছাড়াও একাদশে ফিরেছেন নাজমুল হোসেন শান্তও।

আরও পড়ুন

×