ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

শেষ চারের পথে চট্টগ্রাম, বিপদ বাড়ছে খুলনার

শেষ চারের পথে চট্টগ্রাম, বিপদ বাড়ছে খুলনার
×

ছবি: বিসিবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০ | ০৫:১৮

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদুল্লাহ ইনজুরির কারণে খেলতে পারছেন না। কিন্তু ইমরুল কায়েস নেতৃত্ব দিয়ে এবং ব্যাট হাতে দলকে এগিয়ে নিচ্ছেন। বিপিএলের সিলেট পর্বে শনিবার খুলনা টাইগার্সকে তারা হারাল ৬ উইকেটের বড় ব্যবধানে। দশ ম্যাচে সাত জয় নিয়ে শেষ চারের খুব কাছে চলে গেছে তারা।

ওদিকে পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে থাকা মুশফিকের খুলনার এই হারে বেড়ে গেল বিপদ। নয় ম্যাচে তাদের জয় পাঁচটি। চারটি করে জয় নিয়ে খুলনার নিচে থাকা কুমিল্লা এবং রংপুর এখন তাদের বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। খুলনা টাইগার্স এ ম্যাচে শুরুতে ব্যাটিং করে ১২১ রানে অলআউট হয়ে যায়। চট্টগ্রামের দুই পেসার রুবেল হোসেন এবং মেহেদি রানা দারুণ বোলিং করেন। রুবেল ৩.৫ ওভারে ১৭ রান দিয়ে নেন ৩ উইকেট। আর মেহেদি রানা ৪ ওভারে ২৯ রান খরচায় ৩ উইকেট দখল করেন। এছাড়া চ্যাডউইকট ওয়ালটন নেন দুই উইকেট।

এর আগের ম্যাচে ঢাকার বিপক্ষে খুলনার আনাড়ি টপ অর্ডারের ব্যাটসম্যানরা দ্রুত ধসে যায়। মেহেদি মিরাজ এবং আমিনুল ইসলামকে ওপেন করালে ব্যর্থ হন তারা। রান পাননি শামসুর রহমানও। এ ম্যাচে ব্যর্থ হন দুই ওপেনার হাশিম আমলা এবং মেহেদি মিরাজ। পরে শামসুর রহমান আবারও ব্যর্থ হন।

মুশফিকদের টিম ম্যানেজমেন্টের টড অর্ডার সিলেকশনই যেন পানছে করে দিয়েছে তাদের ব্যাটিং। রাইলি রুশো-মুশফিক পরে ব্যাট করছেন। ততক্ষণে চাপ বেড়ে যাচ্ছে দলের ওপর। মিরাজ এক ম্যাচে ভালো খেলেলেও পূরণ করতে পারেননি দলের চাহিদা। প্রোটিয়া ব্যাটসম্যান রুশো ৪৮ এবং মুশফিকুর রহিম ২৯ রানে আউট হতেই তাই ধসে যায় খুলনা।

জবাব দিতে নেমে চট্টগ্রাম দুই ওপেনার জুনায়েদ সিদ্দিকি এবং লেন্ডি সিমন্সের ব্যাটে জয়ের পথ রচনা করে ফেলে। সিমন্স করেন ৩৬ রান। জুনায়েদের ব্যাট থেকে আসে ৩৮ রান। দু'জনে ওপেনিং জুটিতে যোগ করেন ৬৯ রান। এরপর তিনে নেমে ইমরুল কায়েস ৩০ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জিতিয়ে ফেরেন। আসলে গুনারত্নে এবং চ্যাডউইক ওয়ালটন এ ম্যাচে ব্যর্থ হন। চট্টগ্রাম ১১ বল হাতে রেখে তুলে নেয় জয়।

আরও পড়ুন

×