ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

বিশ্ব আসরে ভারত ব্যর্থ কেন, জানালেন স্টিভ ওয়াহ

বিশ্ব আসরে ভারত ব্যর্থ কেন, জানালেন স্টিভ ওয়াহ
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২০ | ০৬:৩৭

মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত ছয়টি বছর স্বপ্নের মতো কেটেছে ভারতের। প্রথমে টি-২০ বিশ্বকাপ জয়। এরপর ঘরের মাঠে দীর্ঘ বিরতি পরে ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ জেতে ভারত। ধোনির নেতৃত্বে জয় পায় ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে। এরপর বৈশ্বিক আসরে শিরোপা খরা যাচ্ছে ভারতের।

অস্ট্রেলিয়ার সাবেক লিজেন্ডারি অধিনায়ক স্টিভ ওয়াহ জানালেন, শিরোপা জিততে ধৈর্য ধরতে হবে ভারতের। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, বড় টুর্নামেন্ট জেতা সহজ কথা নয়। শিরোপা হাতে পাওয়ার আগে এর নিশ্চয়তা দেওয়া সম্ভব না। আমার মতে, বৈশ্বিক শিরোপা জেতার খুবই যোগ্যতম দল ভারত। তবে ভারতীয় ভক্তদের শিরোপার জন্য ধৈর্য ধরা শিখতে হবে। বড় টুর্নামেন্ট জেতা তাদের জন্য কেবল সময়ের ব্যাপার।'

ভারত ২০০৭ সালের পরের সব বৈশ্বিক টুর্নামেন্টে শুরুটা ভালো করেছিল। কিন্তু বেশ কটা টুর্নামেন্টে শেষ পর্যন্ত নক আউট পর্বে গিয়ে তারা হেরেছে। হোক সেটা ২০১৫ বিশ্বকাপ, ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপ কিংবা সর্বশেষ ইংল্যান্ড বিশ্বকাপ। মধ্যে ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপে এবং ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে ফাইনালে হেরেছে 'মেন এন ব্লুসরা' । তবে নক আউটে কিংবা শিরোপার কাছে গিয়ে ভারতের এই হারকে মানসিক চাপ মনে করেন না স্টিভ ওয়াহ।

তিনি বলেন, 'না, এটা মানসিক বাধা না। বরং বড় টুর্নামেন্টে ধারাবাহিক বলে একটা কথা আছে। এবার অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভালো করেনি। তারপরও বলবো তারা বড় টুর্নামেন্টে বেশ ধারাবাহিক।' ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি লারা বলেন, 'ভারত যেভাবে খেলছে, বড় টুর্নামেন্ট জয়ের যোগ্য তারা। কোহলির দল নিয়ে আমার যেটা ভালো লাগে তা হলো, প্রত্যেক দলই আগে থেকে ধরে রাখে যে, কোয়ার্টার ফাইনালে হোক কিংবা সেমিতে আমাদের ভারতের বিপক্ষে খেলতে হবে।'

আরও পড়ুন

×