ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শেয়ারবাজার

প্রথম ঘণ্টার লেনদেন: বেড়েছে বেশিরভাগ শেয়ারদর

প্রথম ঘণ্টার লেনদেন: বেড়েছে বেশিরভাগ শেয়ারদর
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬ | ১১:২১

গতকালের বড় দরপতনের পর আজ সোমবার বেলা ১১টায় দেশের শেয়ারবাজারে বেশিরভাগ শেয়ার দর বেড়ে কেনাবেচা হতে দেখা গেছে।

লেনদেনের প্রথম ঘণ্টার লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ডিএসইতে লেনদেনযোগ্য ৩৫৫ কোম্পানির শেয়ারের মধ্যে ২৫২টিকে কম-বেশি দর বেড়ে কেনাবেচা হতে দেখা যায়।

বিপরীতে দর হারিয়ে কেনাবেচা হচ্ছিল ৫৩ কোম্পানির শেয়ার, বাকিগুলোর দর অপরিবর্তিত অবস্থায় কেনাবেচা হচ্ছিল।

প্রথম ঘণ্টার লেনদেন শেষে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স প্রায় ৪২ পয়েন্ট বেড়ে ৫০৫০ পয়েন্টে অবস্থান করছিল। সূচক বৃদ্ধির হার শূন্য দশমিক ৮৩ শতাংশ।

গত সপ্তাহের রোববার থেকে গতকাল রোববার পর্যন্ত ছয় কর্মদিবসের মধ্যে পাঁচদিনের দরপতনে সূচকটির পতন হয়েছিল ১০ দশমিক ৫৪ শতাংশ।

প্রথম ঘণ্টা শেষে সূচক কিছুটা বাড়তি অবস্থানে থাকলে দিনের লেনদেনের শুরুটা হয়েছিল নিম্নমুখী ধারাতেই।

সকাল ১০টায় লেনদেন শুরুর প্রথম মুহূর্তে প্রি-ওপেনিং সেশনের শেয়ার কেনাবেচার আদেশ কার্যকর হতেই সূচকটি প্রায় ১৫ পয়েন্ট কমে ৪৯৯৬ পয়েন্টে নামে। এর তিন মিনিট পর আরও ২ পয়েন্ট হারিয়ে ৪৯৯৪ পয়েন্ট পর্যন্ত নেমেছিল।

এর পর থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা দেখা যাচ্ছে।

তবে ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা জানান, আজ প্রথম ঘণ্টা পর্যন্ত বাজার ইতিবাচক ধারাতে আছে। তবে বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগে সতর্ক। 

ফলে প্রথম ঘণ্টায় ডিএসইতে ১০৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা গতকালের প্রথম ঘণ্টার লেনদেনের তুলনায় প্রায় ৬৮ কোটি টাকা কম। গতকাল দরপতনের মধ্যে প্রথম ১৭৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল।

আরও পড়ুন

×