ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
×

ছবি: সংগৃহীত

কমলগঞ্জ ও মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২৬ | ১৮:৫৪ | আপডেট: ২৯ মে ২০২৬ | ১৮:৫৮

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ-শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া বনাঞ্চল এলাকায় এ ঘটনা ঘটে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেল স্টেশনের মাস্টার শাখাওয়াত হোসেন সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লাউয়াছড়া বনে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বিষয়টি রেল বিভাগকে জানানো হয়েছে। উদ্ধার কাজ শেষ হতে সময় লাগবে। ইতিমধ্যে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওনা করেছে।

রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা আখাউড়াগামী একটি তেলবাহী ট্রেনের পেছনের একটি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় বনের ভেতরে হঠাৎ রেললাইন থেকে একটি বগি ছিটকে পড়ে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আটকে পড়ে।

আরও পড়ুন

×