ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৬ | ১৮:৩৩

তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরসংলগ্ন পাটলাই নদী থেকে নিখোঁজ পর্যটক তামিমের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর রোববার বিকেলে ঘটনাস্থলের পাশ থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নিহত তামিম ধর্মপাশা উপজেলার ঘলুয়া গ্রামের মজিবুর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে প্রায় ৬০ জনের একটি পর্যটক দল ‘মা-বাবার দোয়া’ নামের একটি নৌকাযোগে টাঙ্গুয়ার হাওর ও ট্যাকেরঘাটের নীলাদ্রি লেক ভ্রমণে আসে। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে পাটলাই নদীতে চলন্ত নৌকা থেকে হঠাৎ পড়ে গিয়ে নিখোঁজ হয় তামিম। ঘটনার পর তার সঙ্গে থাকা লোকজন, স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ উদ্ধার অভিযান চালিয়েও তাকে খুঁজে পায়নি। 

প্রায় ২৪ ঘণ্টা পর রোববার বিকেলে ঘটনাস্থলের অদূরে নদীতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।

তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আরও পড়ুন

×