ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঝুঁকিপূর্ণ তালিকায় কোটি ভিডিও

ঝুঁকিপূর্ণ তালিকায় কোটি ভিডিও
×

.

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫ | ২৩:৪৭ | আপডেট: ০৪ আগস্ট ২০২৫ | ১৬:৩৬

চলতি বছরের প্রথম প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে সোশ্যাল প্ল্যাটফর্ম টিকটক। ২০২৫ সালের জানুয়ারি-মার্চ মাসের তথ্য থেকে এ রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করতে সব উদ্যোগের কথা প্রতিবেদনে জায়গা পেয়েছে। এ ছাড়া কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘন করে এমন কনটেন্ট সক্রিয় শনাক্তকরণের তথ্য প্রকাশ করা হয়েছে।
২০২৫ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে মোট ১ কোটি ১০ লাখ ৬ হাজার ৯৬০টি ভিডিও সরানো হয়েছে।
বাংলাদেশে সক্রিয়ভাবে ভিডিও অপসারণের হার ৯৯.৬ শতাংশ। যার মধ্যে ৯৭.৭ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরানো হয়েছে।
সারাবিশ্বে এবার এই প্ল্যাটফর্ম থেকে ২১ কোটি ১০ লাখ ভিডিও সরানো হয়েছে, যা আপলোড হওয়া মোট কনটেন্টের প্রায়
০.৯ শতাংশ। এর মধ্যে ১৮ কোটি ৪৩ লাখ ৭৮ হাজার ৯৮৭টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে  চিহ্নিত ও অপসারণ করা হয়েছে।

অন্যদিকে, যাচাই করার পর ৭৫ লাখ ২৫ হাজার ১৮৪টি ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে রাখা হয়েছে। এ ছাড়া ৯৯.০ শতাংশ ভিডিও আগে থেকেই চিহ্নিত করে সরানো হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যেই ৯৪.৩ শতাংশ ভিডিও সরিয়ে ফেলা হয়েছে।

রিপোর্টে প্রকাশ, সংবেদনশীল বিষয় থাকার কারণে ৩০.১ শতাংশ ভিডিও সরিয়ে ফেলা হয়। এ ছাড়া ১১.৫ শতাংশ নিরাপত্তার নীতিমালা লঙ্ঘনের কারণে এবং ১৫.৬ শতাংশ গোপনীয়তা ও সুরক্ষা নির্দেশনা ভঙ্গের কারণে সরানো হয়েছে।

৪৫.৫ শতাংশ ভিডিওকে ভুল তথ্য এবং ১৩.৮ শতাংশ ভিডিওকে এডিট করা বা এআই জেনারেটেড কনটেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নিয়মিতভাবে এই কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করছে। এখানে কনটেন্ট ও অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের 
স্বচ্ছতা সম্পর্কিত তথ্য রয়েছে। এ প্ল্যাটফর্মের ট্রান্সপারেন্সি সেন্টারে ২০২৫ সালের প্রথম প্রান্তিকের এই রিপোর্ট, কনটেন্ট নীতিমালা, টুলস এবং পলিসি সম্পর্কে বিশদ তথ্য জানা যাবে। 

আরও পড়ুন

×