পরিষেবা
সিএনজি সুবিধা এখন দেশি অ্যাপে
সাদি সাবেরিন
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫ | ১২:৫৮
রাইড শেয়ার অ্যাপের কারণে দিন-রাত ২৪ ঘণ্টাই ট্রান্সপোর্ট সুবিধা পাওয়া যায়। অনেক সময় গাড়ির বাড়তি টাকার কারণে সিএনজি অটোরিকশার প্রয়োজন হয়ে পড়ে। এমন বিবেচনা থেকেই নতুন পরিষেবা যুক্ত করল দেশি অ্যাপ।
সুপার অ্যাপ পাঠাও উদযাপন করছে সুদীর্ঘ ১০ বছরের যাত্রা। এমন মুহূর্ত উদযাপনে পাঠাও নতুন রাইড অপশন সিএনজি সুবিধা ঘোষণা করেছে। আগ্রহীরা এখন থেকে একই রাইডে পাবেন বাইক, কার ও সিএনজি পরিষেবা। রাজধানীর ব্যস্ত যাতায়াতে সবার প্রয়োজন সহজ, নিরাপদ ও সাশ্রয়ী রাইড। যাত্রীর এমন চাহিদা পূরণে রাইড পরিষেবায় যুক্ত হলো সিএনজিচালিত অটোরিকশা। কার ও বাইকের মাঝামাঝি ভাড়ার এটি হবে আরেকটি সাশ্রয়ী, নিরাপদ ও নির্ভরযোগ্য আধুনিক যাতায়াত মাধ্যম।
সিএনজি পরিষেবায় এখন চলছে বিশেষ সুবিধা। পাঠাও পে দিয়ে প্রথম তিনটি সিএনজি রাইডের পেমেন্ট করলেই পাবেন ১০ শতাংশ পর্যন্ত (প্রতি রাইডে ১০০ টাকা করে সর্বাধিক ৩০০ টাকা) ক্যাশব্যাক। অফারটি শেষ হবে ২৭ নভেম্বর। রাইডিং এই অ্যাপে আগের মতো সহজে সিএনজি রিকোয়েস্ট করা যাবে। রাইড অপশন থেকে শুধু সিএনজি নির্বাচন করে গন্তব্য চূড়ান্ত করলেই পাওয়া যাবে ঝামেলামুক্ত রাইড অভিজ্ঞতা। সঙ্গে থাকছে বিডিং মডেল সুবিধা। যাত্রীরা প্রয়োজনে সুবিধামতো ভাড়া যাচাই করে সহজেই পৌঁছে যেতে পারবেন কাঙ্ক্ষিত গন্তব্যে।
অন্যদিকে, সিএনজি রাইডেই থাকছে পাঠাও সেফটির নিশ্চয়তা। জরুরি অবস্থার জন্য রয়েছে এসওএস বাটন, পরিবার বা বন্ধুর সঙ্গে প্রয়োজনে লাইভ রাইড লোকেশন শেয়ার, চালক ও যাত্রী দুজনের জন্য লক্ষাধিক টাকার সেফটি কাভারেজ সুবিধা পাবেন যাত্রীরা।
- বিষয় :
- সিএনজি অটোরিকশা
