ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

স্মার্ট উদ্যোগ

বাংলাদেশের ইস্পোর্টসে বড় বিনিয়োগের সম্ভাবনা

বাংলাদেশের ইস্পোর্টসে বড় বিনিয়োগের সম্ভাবনা
×
×

টেকলাইফ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ | ১৩:০০

বাংলাদেশের ইস্পোর্টস শিল্পের আন্তর্জাতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের কথা বলেছে দেশের ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ইকিউব। চীনের গেমিং ও প্রযুক্তি সংস্থা টেনসেন্টের সদরদপ্তরে প্রতিনিধির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করেছেন ইকিউবের স্বত্বাধিকারীরা। এতে বাংলাদেশে টেনসেন্টের কার্যক্রম সম্প্রসারণ, ইস্পোর্টস ইকোসিস্টেমের মানোন্নয়ন ও সম্ভাব্য বিনিয়োগ ছাড়াও বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশের বাজারে ইস্পোর্টসের সম্ভাবনা কাজে লাগানো এবং ভবিষ্যতে একে ঘিরে বৃহত্তর পরিসরে কার্যক্রম পরিচালনার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। এ ছাড়া দেশের প্রতিযোগিতামূলক গেমিং খাতকে সংগঠিত করার সম্ভাবনা নিয়েও কথা বলেন উদ্যোক্তারা। বাংলাদেশের ইস্পোর্টস খাতের জন্য আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগ হতে পারে এটি। এর মাধ্যমে দেশের গেমিং কমিউনিটি, টুর্নামেন্ট আয়োজন ও প্রতিযোগিতামূলক গেমিং শিল্পের বিকাশে নতুন সুযোগ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে।

ইকিউব প্রতিনিধিরা বলেন, বাংলাদেশে ইস্পোর্টসকে কেন্দ্র করে বড় পরিসরে বিনিয়োগের পরিকল্পনার কথা বলেছে টেনসেন্ট কর্তৃপক্ষ। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে দেশের ইস্পোর্টস শিল্পে নতুন কর্মসংস্থান, প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট আয়োজন ও গেমিং খাতে দৃশ্যমান সুযোগ তৈরি হবে। বাংলাদেশে তরুণদের মধ্যে মোবাইল গেমিংয়ের জনপ্রিয়তা ইস্পোর্টস খাতের বিকাশে সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। এই আগ্রহকে কেন্দ্র করে বৈশ্বিক মানের প্রতিযোগিতা, দক্ষ খেলোয়াড় তৈরি ও গেমিং কমিউনিটির জন্য মানোন্নত সুযোগ-সুবিধা বাড়াতে নতুন উদ্যোগ নেওয়া সম্ভব হবে। 

আরও পড়ুন

×