ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফিউচার ট্রেন্ড

কনটেন্ট নির্মাণে পরিবর্তন আনছে চ্যাটজিপিটি

কনটেন্ট নির্মাণে পরিবর্তন আনছে চ্যাটজিপিটি
×

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫ | ১১:৫৯

কনটেন্ট তৈরির নীতিতে বড় পরিবর্তনের পথে হাঁটতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট চ্যাটজিপিটি। নতুন নীতিতে প্রাপ্তবয়স্করা ইরোটিক কনটেন্ট তৈরি করতে পারবেন। ওপেনএআইর সিইও স্যাম অল্টম্যান এমন কথা বলেছেন।

ইরোটিক কনটেন্ট তৈরিতে শুরু থেকেই বেশ কঠোর অবস্থানে ছিল চ্যাটজিপিটি। অধিকাংশ ক্ষেত্রেই চ্যাটজিপিটি এ ধরনের প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছে। এমন কোনো ছবি তৈরির ক্ষেত্রে বিধিনিষেধের কড়াকড়ি ছিল। সরাসরি উদ্দীপনামূলক বিষয় থেকে নিজেকে দূরে রেখেছে চ্যাটজিপিটি। অবশেষে সেই কঠোর প্রবণতা ভেঙে যাওয়ার আভাস মিলেছে।

চলতি মাস থেকে ‘ট্রিট অ্যাডাল্ট ইউজার লাইক অ্যাডাল্টস’ নীতির সূচনার কথা বলেছে চ্যাটজিপিটি। স্যাম অল্টম্যান সোশ্যাল মিডিয়ায় বিষয়টি অবহিত করে বলেছেন, ভেরিফায়েড অ্যাডাল্টদের জন্য আমরা ইরোটিকা অনুমোদন করব। 

তবে ইরোটিকার কোন পর্যায় পর্যন্ত চ্যাটজিপিটি সম্মত হবে, তা সুস্পষ্ট করে কিছু বলেননি স্যাম। ভবিষ্যতে কোনো ভেরিফায়েড অ্যাডাল্ট গ্রাহক নির্দিষ্ট করে জিজ্ঞাসা না করা পর্যন্ত কোনো ইরোটিকা দেখার সুযোগ থাকবে না।

বিশ্লেষকরা বলছেন, চ্যাটজিপিটির কয়েকটি সংস্করণ এখন প্রিটি রেস্ট্রিকটিভ। মানসিক স্বাস্থ্য-সংক্রান্ত ঝুঁকির কথা মাথায় রেখেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এমন অ্যাপ্রোচ প্রাপ্তবয়স্ক অনেকের কাছে কম উপভোগ্য বলে প্রতীয়মান হয়েছে। এতে গুণগত পরিবর্তন আনতে চাইছে এই সংস্থা।

ইরোটিক সংস্করণে মানোন্নয়ন ছাড়াও বেশ কিছু জরুরি পরিবর্তনের দেখা মিলবে। এখন থেকে এই চ্যাটবট মানুষের মতো রিপ্লাই দিতে সমর্থ হবে। এভাবে কোনো গ্রাহক কাস্টমাইজ করলে চ্যাটজিপিটির কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার মিলবে। ইমোজি ব্যবহার করবে এই চ্যাটবট।

ইতোমধ্যে এই কৃত্রিম মেধার চ্যাটবটে অভিভাবকের (প্যারেন্টাল) নিয়ন্ত্রণ করার সুবিধা রয়েছে। অপ্রাপ্তদের ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকের নিয়ন্ত্রণ রাখতেই এমন সুবিধার উন্নয়ন করা হয়েছে।

আরও পড়ুন

×