ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফিউশন

এআইওটি ক্যামেরা নিশ্চিত করবে স্মার্ট সিকিউরিটি

গ্যাজেট

এআইওটি ক্যামেরা নিশ্চিত করবে স্মার্ট সিকিউরিটি
×

৩৬০ ডিগ্রি নিরাপত্তা দেয় স্মার্ট সিকিউরিটি সল্যুশন্স

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫ | ১২:০২ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ | ২০:০৭

ঘরোয়া বা দাপ্তরিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজন হয় স্মার্ট সিকিউরিটি সল্যুশন্স। স্মার্ট হোম সিকিউরিটিতে দেশে এসেছে নতুন ব্র্যান্ড ইমিল্যাব। এটি মূলত প্রযুক্তি ব্র্যান্ড শাওমির এআইওটি ইকোসিস্টেমের অংশ। ইনডোর ও আউটডোর মিলিয়ে আটটি মডেলের আইপি ক্যামেরা উন্মোচন করা হয়েছে।

ইমিল্যাবের ওভারসিজ সেলস ডিরেক্টর রাজেশ সুধাকরণ বলেন, বাংলাদেশে আমরা এখন থেকে দীর্ঘ মেয়াদে আমাদের পণ্য ও পরিষেবা দিতে কাজ করব। মহাব্যবস্থাপক ফেলিক্স বলেন, স্মার্ট হোম সিকিউরিটি ডিভাইসের ক্ষেত্রে টেকসই ও মানোন্নত হওয়া জরুরি। এ জন্য প্রতিটি গ্যাজেটের পণ্যের গুণগত মানে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই। এই গুণগত মানের কারণেই ব্র্যান্ডের সুপরিচিতি এসেছে।

সেলেক্সট্রার চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আসিফ বলেন, শুধু স্মার্ট ডিভাইস আর গেজেট নয়; বরং নিরাপত্তাও অনেক জরুরি। এ বিষয় সামনে রেখেই আমরা পণ্য তালিকায় হোম সিকিউরিটি অপশন যুক্ত করেছি। সব ক্যামেরাতেই আধুনিক ফিচার, সাশ্রয়ী দাম ও বিশ্বস্ততার কারণে এসব পণ্য গ্রহণযোগ্যতা পেয়েছে।
এই ব্র্যান্ডের সব ক্যামেরার বৈশিষ্ট্য হলো শাওমির মি হোম অ্যাপের মাধ্যমে এসব অপারেট করা যায়।

অ্যামাজন অ্যালেক্সা, গুগল হোম, শাওমি হোম ও হাইপারওএস কানেক্টের সঙ্গে নির্বিঘ্নে কাজ করে এসব ডিভাইস। বিশ্বের দেড় শতাধিক দেশে ব্র্যান্ডটি কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে আসা নতুন আটটি স্মার্ট ক্যামেরা মডেল দিয়ে এখন থেকে সিকিউরিটিতে পাওয়া যাবে বাড়তি সুরক্ষা।

আরও পড়ুন

×