ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বুটক্যাম্প

বাস্তবে রূপান্তর হবে আগামী প্রজন্মের ধারণা

বাস্তবে রূপান্তর হবে আগামী প্রজন্মের ধারণা
×
×

টেকলাইফ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১১:৩৪

তরুণদের হাতে-কলমে এআই বুটক্যাম্পের মাধ্যমে বাস্তবমুখী ও ভবিষ্যৎ উপযোগী দক্ষতায় সমৃদ্ধ করতে কাজ করছে বিনামূল্যে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম গ্রামীণফোন একাডেমি। উদীয়মান উদ্ভাবকদের আইডিয়াকে এআই পরিচালিত ডিজিটাল সল্যুশনে রূপান্তরে সহায়তার পেছনে রয়েছে বুটক্যাম্প। 

স্থানীয় অপারেটরের এআই অ্যান্ড আই কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে একাডেমির বৃহত্তর এআই মিশনের আওতায় ৮০ জন নির্বাচিতকে বাস্তবে প্রশিক্ষণ ও পণ্য উদ্ভাবনের সুযোগ করে দিয়েছে। ধারণাকে বাস্তবে প্রয়োগ করতে এই একাডেমি নো-কোড এআই ওয়েব ডেভেলপমেন্ট কম্পিটিশনের উদ্যোগ নেয়। সেখানে আগের কোনো প্রোগ্রামিং অভিজ্ঞতা ছাড়াই শুধু এআই প্রম্পট ব্যবহার করে কার্যকর ওয়েবসাইট তৈরি করেন শিক্ষার্থীরা।

সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২১০টির বেশি আবেদন জমা পড়ে। সেখান থেকে ৮০ জনকে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ পরিচালিত ইনটেনসিভ এআই বুটক্যাম্পের সুযোগ দেওয়া হয়। প্রথম স্থান অর্জন করে ট্রেজেক্টরি নির্মাতা দল। এটি এআই পরিচালিত প্ল্যাটফর্ম, যা রিয়েল টাইমে দক্ষতা ও সিভি মূল্যায়ন করে সবার প্রয়োজন বুঝে ক্যারিয়ার পরামর্শ, প্রশিক্ষণের সুপারিশ ও সুযোগ সম্পর্কে ধারণা দেবে। মাইজিপি কেয়ার হয়েছে প্রথম রানার্সআপ। তাদের প্ল্যাটফর্ম স্মার্ট কেয়ার নেভিগেশনের মাধ্যমে যে কেউ বিশ্বস্ত চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত করবে এআই পরিচালিত হেলথকেয়ার হাব।

দ্বিতীয় রানার্সআপ হয়েছে প্রজেক্ট লাইফলাইন। আপৎকালীন নিরবচ্ছিন্ন যোগাযোগ ও কার্যকরভাবে সাড়া দিতে পারে– এ জন্য এআই প্রযুক্তির সহায়তায় সুরক্ষা ও জরুরি সময়ে প্রস্তুতিমূলক প্ল্যাটফর্ম এটি। গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, এআই কাজ করা, শেখার ও নতুন সুযোগ তৈরির ধরন বদলে দিচ্ছে। এই রূপান্তরের অংশ হতে তরুণদের প্রয়োজনীয় দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতার সুযোগ পাওয়া জরুরি। ভবিষ্যৎ শুধু এআইর ওপর নির্ভর করছে না; বরং যারা একে দায়িত্বশীলভাবে ব্যবহার করতে পারবেন, তাদের ওপর নির্ভর করছে। আমরা যেমন ভবিষ্যৎমুখী সক্ষমতা তৈরি করছি, ঠিক তেমনি এই লক্ষ্যকে বাইরেও ছড়িয়ে দিতে সমানভাবে কাজ করছি। ভৌগোলিক সীমাবদ্ধতা যেন সুযোগের পথে বাধা হয়ে না দাঁড়ায়।
 

আরও পড়ুন

×