ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঈদ ফেস্টিভ্যাল

উৎসব উদযাপনে ল্যাপটপ ও পিসি

উৎসব উদযাপনে ল্যাপটপ ও পিসি
×

টেকলাইফ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ | ১২:১৯

ঈদ সামনে রেখে অনেকে ল্যাপটপ কেনার পরিকল্পনা করেন। বাজেট আর সাধ্যের সম্মিলনে নতুন মাত্রা যোগ করে ঈদের বিশেষ ঘোষণা।

সারাদেশের পরিচিত ল্যাপটপ ব্র্যান্ডের বিপণনকারী ঈদ উপলক্ষে ঘোষণা করেছে লেনোভো ঈদ ফেস্টিভ্যাল।

নির্দিষ্ট মডেলের লেনোভো ইনটেল ল্যাপটপ, ডেস্কটপ পিসি আর এআইও পিসির মডেলে দেওয়া হবে উৎসবের ছাড় ও শপিং গিফট ভাউচার।

এর আওতায় কোর আই-থ্রি, কোর থ্রি মডেলের প্রসেসরে রয়েছে নগদ ভাউচার। তা ছাড়া কোর আই-ফাইভ, আই-সেভেন, কোর ফাইভ, সেভেন, কোর আলট্রা ফাইভ, সেভেন মডেলের ল্যাপটপে থাকছে বাড়তি মূল্যছাড়। অন্যদিকে, লেনোভো ইয়োগা ও লিজিয়ন সিরিজে দেওয়া হবে গিফট ভাউচার।

জানানো হয়, কয়েকটি নির্দিষ্ট লেনোভো কনজ্যুমার সিরিজের ইনটেল ল্যাপটপ, ডেস্কটপ আর এআইও পিসির ক্ষেত্রে ও নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত এসব গ্রাহক সুবিধা প্রযোজ্য হবে।

বিশেষ করে শিক্ষার্থী, করপোরেট, গেমার বা সাধারণ প্রযুক্তিপ্রেমী– সবার জন্য এসব মডেলে সুবিধা দেওয়া হবে। নতুন আসা মডেল এখন পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসির সাইট, অনুমোদিত শাখা ও স্থানীয় গ্রাহক পয়েন্টে।

আরও পড়ুন

×