ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ব্র্যান্ড আপডেট

টেকনো এখন গ্যাজেট অ্যান্ড গিয়ারে

টেকনো এখন গ্যাজেট অ্যান্ড গিয়ারে
×

আইসিটি ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

রাজধানীর গুলশানে আইস্মার্টইউ বাংলাদেশের প্রধান কার্যালয়ে টেকনো মোবাইল এবং গ্যাজেট অ্যান্ড গিয়ার চুক্তি সই করেছে। আইস্মার্টইউ বাংলাদেশের সিইও রেজওয়ানুল হক এবং গ্যাজেট অ্যান্ড গিয়ারের পার্টনার ও সিইও নুরে আলম শিমু নিজেদের প্রতিষ্ঠানের হয়ে চুক্তি সই করেন।

চুক্তি প্রসঙ্গে জানানো হয়, চুক্তির ফলে এখন থেকে টেকনো ব্র্যান্ডের সব স্মার্টফোন সারাদেশে অবস্থিত সব গ্যাজেট অ্যান্ড গিয়ার আউটলেটে পাওয়া যাবে। গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকে টেকনো স্মার্টফোন কেনার সময় গ্রাহকরা সর্বোচ্চ ১২ মাসের শূন্য (ইএমআই) মাসিক কিস্তি সুবিধা বা গ্যাজেট অ্যান্ড গিয়ারের প্রদত্ত উপহারের সুবিধা উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন

×