ই-কমার্সে বিকিকিনি উৎসব
ই-কমার্স
সারাদেশে ই-কমার্সে বিকিকিনি উৎসব
আইসিটি ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫ | ০৭:১২ | আপডেট: ১৩ জুলাই ২০২৫ | ২১:০৯
ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ লাকি ৭.৭ প্রচারণা ঘোষণা করেছে। চলতি উৎসবে ‘লাক ফেভারস দ্য ফাস্ট’ থিমে ১৫ জুলাই প্রচারণা শেষ হবে। ফ্ল্যাশ সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়; ভাউচার, ফ্রি ডেলিভারি ও পুরস্কার জেতার সুযোগ পাবেন আগ্রহীরা। এতে গ্রাহক বিশেষ মূল্যে পণ্য কেনার সুযোগ পাবেন। অফারে ৭ টাকায় ওভেন, ৭৭ টাকায় এয়ার ফ্রায়ার আর ৭৭৭ টাকায় গুগল টিভি জেতার সুযোগ থাকবে, যা স্টক থাকা সাপেক্ষে প্রযোজ্য হবে। গ্রাহক ৩৯৯ টাকার বেশি অর্ডারে পাবেন ফ্রি ডেলিভারি।
ইলেকট্রনিকস, ফ্যাশন, বিউটি ও পার্সোনাল কেয়ার, গ্রোসারি, মাদার অ্যান্ড বেবি, হোম অ্যাপ্লায়েন্স, মোবাইল অ্যাকসেসরিজ, হোম ডেকর ও দৈনন্দিন জীবনযাত্রার প্রয়োজনীয় হাজারো পণ্যে সেরা ডিল পাবেন গ্রাহক।
দারাজ বাংলাদেশের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস (রুশো) প্রচারণা প্রসঙ্গে জানালেন, লাকি ৭.৭ প্রচারণাটি শুধু ছাড়ের উৎসব নয়; বরং গ্রাহক ও বিক্রেতার সমন্বিত ক্ষমতায়নের উদ্যোগ। একদিকে সেরা সব ডিল দিয়ে গ্রাহকের কেনাকাটার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করছি, অন্যদিকে হাজারো বিক্রেতা সহযোগীর ব্যবসাকে শক্তিশালী করতে ও তাদের বিকিকিনিতে সহায়তা করছি। উদ্যোগটি সারাদেশে ডিজিটাল অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
ক্যাম্পেইনের সার্বক্ষণিক আপডেট, ফ্ল্যাশ ড্রপ, প্রতিযোগিতার ফল জানতে আগ্রহীরা অ্যাপ ও সোশ্যাল মিডিয়ার সব চ্যানেল ফলো করতে পারেন বলে উদ্যোক্তারা জানায়।
- বিষয় :
- ই-কমার্স
- দারাজ
- দারাজ বাংলাদেশ
