ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মিডিয়া প্রোফাইলে ছদ্মবেশী প্রতারণা

মিডিয়া প্রোফাইলে ছদ্মবেশী প্রতারণা
×

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ছড়ানো হয় বহুরূপী কনটেন্ট

আইসিটি ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:১৬ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:১৩

| প্রিন্ট সংস্করণ

সারাবিশ্বের বিভিন্ন দেশে জাতীয় নির্বাচনের মতো ইস্যুতে সক্রিয় হয় বহুরূপী উদ্দেশ্য সাধনে ওত পেতে থাকা সাইবার চক্র। ত্রয়োদশ সংসদ নির্বাচনে এমন ঘটনা অনেক ঘটেছে। শনাক্ত করে অভিযুক্ত এসব কনটেন্টের তেমন কোনো সত্যতা আদতে পাওয়া যায়নি।

বিশ্বজুড়ে থেমে নেই প্রতারণা চক্রের নিত্যনৈমিত্তিক ফন্দিফিকির। এসব চক্র এখন নতুন কৌশলে জাল বুনেছে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে।

আকর্ষণীয় মেসেজ

ডিরেক্ট মেসেজের মাধ্যমে ছড়ানো হয়েছে লোভাতুর হাজারো সব লিঙ্ক। অনেকে হুট করে না বুঝে এসব অফার বা অপরিচিত কোনো ওয়েবসাইটের নামে প্রেরিত ভুয়া লিঙ্ক যাচাই না করেই এতে প্রবেশ করে ঝামেলায় পড়েছেন।

অনেক ক্ষেত্রে আবার মেটার নাম ব্যবহার করে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে পাঠানো হয় পাতানো মেসেজ। এমন সব ফাঁদে প্রবেশ করলেই ঘটবে অনিবার্য বিপদ। নির্দেশমতো লিঙ্কে ক্লিক করলে বা কোনো তথ্য দিলেই নিজের অ্যাকাউন্ট চলে যেতে পারে প্রতারক চক্রের নিয়ন্ত্রণে। তখন যে কারও অ্যাকাউন্ট ব্যবহার করে অন্যদের প্রতারিত করতে পারবে অপরাধ চক্র।

কীভাবে তৈরি হয় এমন প্রতারণা

প্রথম ধাপে চক্রটি টার্গেট করা ব্যক্তির কাছে ছদ্মবেশে কোনো ইমেইল পৌঁছে দেয়। সেখানে বলা হয়, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগইন করতে। কাজটি করতে দেওয়া হয় সুনির্দিষ্ট লিঙ্ক। আর এতে প্রবেশ করলেই যে কারও লগইন আইডি ও পাসওয়ার্ড দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। বিপদ লুকিয়ে রয়েছে ঠিক সেখানেই। প্রতারকরা কোনো ভুয়া ওয়েবসাইটে ওইসব তথ্য দিয়ে অ্যাকাউন্ট হ্যাক করা কৌশল তৈরি করে।

নিরাপত্তায় যা করবেন

সামাজিক মাধ্যমে এমন শঙ্কা কাটাতে প্রয়োজন বাড়তি সচেতনতা। যে কোনো আকর্ষণীয় লিঙ্কে দেখলে তাতে প্রবেশ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে আর্থিক লেনদেন বা চটকদার কোনো গিফটের অফার দেখলে তা আগে যাচাই করতে হবে।

একেবারে না জেনে কোনো লিঙ্কে ক্লিক করা যাবে না। আবার কোনো সংযুক্তি (অ্যাটাচমেন্ট ফাইল) থাকলে এতে লুকিয়ে থাকতে পারে ক্ষতিকর এপিকে ফাইল। ফলে সেখানেও ক্লিক করা উচিত নয়। ওটিপি, ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড বা শেয়ার করা যাবে না কোনোভাবে।

অন্যদিকে, টু-ফ্যাক্টর অথেনটিকেশন পদ্ধতির পূর্ণ ব্যবহার করা থেকে বিরত থাকা যাবে না।

আরও পড়ুন

×