পুরোনো ফোনে নতুন গতি
আইসিটি ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ০৭:১৮
| প্রিন্ট সংস্করণ
বছর পেরিয়ে পুরোনো হয়েছে ফোন। কাজ করছেনা ঠিকঠাক। কিছু পরামর্শ মেনে চললে স্মার্টফোন নতুনের মতো না হলেও আগের চেয়ে ভালো কাজ করবে। ইচ্ছা করলে আরও দু-এক বছর ব্যবহার চালিয়ে যাওয়া সম্ভব। স্মার্টফোনটি বাতিলের খাতায় নেওয়ার আগে একবার কিছু বিষয় যাচাই করে নেওয়া যেতেই পারে।
সেটিংস বদলে সুফল
পুরোনো স্মার্টফোনে সেটিংস বদলে বাড়তি সুফল নেওয়া সম্ভব। অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করছেন, কিনেছেন দু-তিন বছর পেরিয়ে গেছে; তাহলে ফোনের গতি বাড়াতে সহজ কয়েকটি পদ্ধতি রয়েছে। এতে পুরোনো হ্যান্ডসেট আরও কিছুদিন ব্যবহারযোগ্য হবে।
সাধারণত পুরোনো স্মার্টফোনের সঙ্গে অভ্যস্ততা চলে আসে। অ্যান্ড্রয়েড ফোনে বেশির ভাগ জায়গা দখল করে অ্যাপ। অজান্তেই তা ডাউনলোড হয়ে ভিড় করে স্টোরে। ফোনের ভালোর জন্য দ্রুত জরুরি নয় এমন অ্যাপ আনইনস্টল করা সহজ পথ।
যা করতে হবে
ফলে ফোনের প্রসেসর ও অপারেটিং সিস্টেম তুলনামূলক ভালো থাকবে এবং দ্রুত কাজ করবে। পুরোনো ফোনের সব অ্যাপের লাইট সংস্করণ ব্যবহার করাই শ্রেয়। সাধারণত বেশ কিছু অ্যাপের দুটি সংস্করণ থাকে, যার মধ্যে থাকে হালকা সংস্করণ।
এটি কম স্টোরেজ নেয়, আবার কম ক্যাশ মেমোরি তৈরি করে। যেমন– ফেসবুকের লাইট সংস্করণ রয়েছে। যারা অনিয়মিত ফেসবুকে থাকেন বা পোস্ট করেন, তারা লাইট সংস্করণ ব্যবহার করলে
অনেক জায়গা থাকে। এতে প্রসেসরে চাপ কম পড়ে। অন্যদিকে, অপারেটিং সিস্টেম
ও ব্যাটারির সমর্থন বেড়ে যায়।
- বিষয় :
- প্রযুক্তি
