স্বয়ংক্রিয় ব্যাকআপ কেন জরুরি
আইসিটি ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ০৭:৪৮
| প্রিন্ট সংস্করণ
অ্যান্ড্রয়েডের পরপর কয়েকটি সংস্করণ উন্মোচন হয়েছে। শুরুতে শুধু বেটা সংস্করণ ব্যবহার করা যায়। অ্যান্ড্রয়েডের নতুন প্রতিটি সংস্করণে নতুন ফিচারের সুবিধা জুড়ে দেওয়া হয়। তা ছাড়া যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে রয়েছে একাধিক নতুন ফিচার। অনেকে জানলেও তেমন চর্চা করা হয় না।
সব ধরনের স্মার্ট ডিভাইসেই রয়েছে স্ক্রিনলক অপশন। পিন, প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট অপশন দিয়ে যে কোনো অ্যান্ড্রয়েড স্মার্ট গ্যাজেট লক করা যেতে পারে। সে ক্ষেত্রে ডিভাইসের সুরক্ষা নিশ্চিত হয়। অচেনা কেউ কোনোভাবেই এতে অবৈধ অ্যাকসেস নিতে পারে না।
ফাইন্ড ইয়োর ফোনহঠাৎ যে কোনো কারণে ফোন হাতছাড়া হয়ে যেতে পারে। ঠিক যেন কোথায় রেখেছেন, মনে করতে পারছেন না? দুশ্চিন্তার কিছু নেই।
অ্যান্ড্রয়েড সংস্করণে রয়েছে হারিয়ে যাওয়া ডিভাইস খোঁজার অপশন। এতে যে কেউ হারিয়ে যাওয়া ফোন সহজেই খোঁজ করতে পারবেন।
ডিজিটাল ওয়েলবিয়িং
দিন-রাতের অনেক সময়জুড়ে থাকছে স্মার্টফোনের আধিপত্য। ফলে মানসিক সমস্যায় ভুগছেন অনেকে। সব স্মার্টফোনে রয়েছে ডিজিটাল ওয়েলবিয়িং টুলস। অ্যান্ড্রয়েড সমসাময়িক সব সংস্করণেই এই পরিষেবা পাওয়া যাবে। এর মাধ্য়মে অ্যাপ টাইমিং, ট্র্যাক ইউজেসের মাত্রা ঠিকঠাক অনুমান করা সহজ হয়।
স্বয়ংক্রিয় ব্যাকআপ
অ্যান্ড্রয়েড স্মার্ট ডিভাইসের সঙ্গে গুগলের লিঙ্ক করার সুবিধা অনেক। কারণ, যে কোনো ডেটা একেবারে মুছে (ডিলিট) যাওয়ার সুযোগ থাকবে
না। নিবন্ধিত ফোন নম্বর থেকে শুরু করে ফটো– সবকিছুই স্বয়ংক্রিয় ব্যাকআপে নেবে গুগল।
- বিষয় :
- প্রযুক্তি
