ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

আগে ব্যাকআপ, পরে ডিলিট

আগে ব্যাকআপ, পরে ডিলিট
×

­ আইসিটি ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ | ০৭:৩৫

| প্রিন্ট সংস্করণ

স্মার্টফোনে জায়গা খালি করতে প্রথমেই অপ্রয়োজনীয় ছবি, ভিডিও ও বড় ফাইল খুঁজে তা মুছে ফেলতে হবে। জনপ্রিয় ও বহুল ব্যবহৃত হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা অন্যসব অ্যাপের মাধ্যমে আসা একই ধরনের ছবি-ভিডিও অনেকটা স্টোরেজ দখল করে।

ক্লাউড স্টোরেজে ব্যাকআপ জরুরি ফাইল আগে গুগল ফটোজ বা ড্রাইভে বা অন্য কোনো ক্লাউড স্টোরেজে ব্যাকআপ নিয়ে তারপর ডিভাইস থেকে ফেলতে হবে।
অযাচিত অ্যাপ ফোনের স্টোরেজ কমিয়ে দেয়। দীর্ঘদিন ব্যবহার না করা অ্যাপ চিহ্নিত করে আনইনস্টল করা প্রয়োজন। কোনো অ্যাপ তাৎক্ষণিক না লাগলেও সেটি জায়গা দখল করে। এর ক্যাশ মেমোরি পরিষ্কার করা যেতে পারে। 
তবে ক্লিয়ার ডেটা/স্টোরেজ অপশন ব্যবহারের আগে সতর্ক হতে হবে। কারণ, এতে অ্যাপের সংরক্ষিত তথ্য বা লগইন ডেটা মুছে গিয়ে ঝামেলা বাড়তে পারে। ডিভাইসের ভেতরে ডাউনলোড, স্ক্রিন রেকর্ডিংস ও স্ক্রিনশর্টস ফোল্ডার নিয়মিত পরীক্ষা করতে হয়। অনেক কারণে পুরোনো ডকুমেন্ট, ইনস্টলেশন ফাইল, স্ক্রিনশট ও অপ্রয়োজনীয় রেকর্ডিং অজান্তেই জমে যায়। অন্যদিকে স্ট্রিমিং অ্যাপের অফলাইন ডাউনলোড করা গান, সিনেমা বা ভিডিও মুছে দিলে উল্লেখযোগ্য পরিমাণ জায়গা তৈরি হয়। সবশেষে ফোনের স্টোরেজ বা ডিভাইস কেয়ার অপশনে গিয়ে কোন ধরনের ফাইল সবচেয়ে বেশি জায়গা দখল করছে, তা দেখতে হবে। 
জরুরি ফাইল রেখে অপ্রয়োজনীয় ডেটা সরানোর চর্চা করলে অ্যাপ ডিলিট না করেও ফোনের স্টোরেজে নিয়মিত জায়গা তৈরি করা সম্ভব।

আরও পড়ুন

×