ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

রাউটার

গতি বাড়াতে যা করবেন

গতি বাড়াতে যা করবেন
×

­ আইসিটি ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ০৭:২৫

| প্রিন্ট সংস্করণ

স্মার্ট ডিভাইস, টিভি, ফোন, ল্যাপটপ থেকে শুরু করে স্মার্ট স্পিকার– এসব ডিভাইস বাড়ির ওয়াই-ফাই নেটওয়ার্কের ওপর নির্ভর করে। ফলে একসঙ্গে অনেক ডিভাইস যুক্ত হলে ইন্টারনেটের গতি ব্যাহত হয়। অনেক সময় এ সমস্যা সমাধানে আরেকটি নতুন সংযোগ বা সেবাদাতার দ্বারস্থ হওয়ার  প্রয়োজন নেই। কয়েকটি সহজ পরিবর্তনে অনেক সময় এই নেটওয়ার্কের গতি বাড়ায়।

রাউটার বসানোর স্থান
ওয়াই-ফাইয়ের স্পিড ও কাভারেজের ক্ষেত্রে রাউটার বসানোর সঠিক স্থান নির্বাচন জরুরি। বাসার এমন জায়গায় রাউটার রাখতে হবে, যেখান থেকে সিগন্যাল সহজে ও দ্রুত অন্যসব ঘরে পৌঁছাতে পারে। সম্ভব হলে বাসার মধ্যভাগে ও অপেক্ষাকৃত উন্মুক্ত জায়গায় রাউটার বসাতে হবে। পুরু দেয়াল, বড় আসবাবপত্রের আড়ালে রাউটার রাখলে সিগন্যাল দুর্বল হয়ে যাবে। এ ছাড়া মাইক্রোওয়েভের মতো অনেক ধরনের ইলেকট্রনিক যন্ত্রের থেকেও রাউটারকে দূরে বসাতে হবে।

নিয়মিত রাউটার রিবুট
রাউটারে ইন্টারনেটের গতি কমে গেলে এটি বন্ধ করে কিছুক্ষণ পর আবার চালু করতে হবে। দীর্ঘ সময় ধরে টানা চলার ফলে রাউটারে সাময়িক সমস্যা অনুভূত হয়। সপ্তাহে দুই থেকে তিন দিন রিবুট করলে অনেক ক্ষেত্রে গতির সমস্যা কমে আসে। কিন্তু বারবার সমস্যা হলে শুধু রিবুটের ওপর ভরসা না করে সমস্যার অন্য কারণ খুঁজতে হবে।
 

আরও পড়ুন

×