ঈদে সাত নায়িকাকে নিয়ে এক নায়ক!
ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৭ মে ২০২৬ | ১০:৪২
ঈদের বিশেষ আয়োজনে দর্শকদের জন্য আসছে ভিন্নধর্মী সেলিব্রেটি শো ‘নায়কের নায়িকা’। রুপালি পর্দার জনপ্রিয় তারকাদের অন্দরমহলের গল্প, ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতা আর অজানা রসায়ন নিয়েই সাজানো হয়েছে এই বিশেষ আয়োজন। পুরো অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন জনপ্রিয় চিত্রনায়ক নিরব হোসাইন।
জানা গেছে, এটি কোনো প্রচলিত চ্যাট শো নয়; বরং সাত দিনের জমকালো পডকাস্ট সিরিজ। প্রতিটি পর্বে নিরবের অতিথি হয়ে হাজির হবেন দেশের জনপ্রিয় নায়িকারা। এই আয়োজনে অংশ নিচ্ছেন পূর্ণিমা, অপু বিশ্বাস, পরীমনি, ববি হক, প্রার্থনা ফারদিন দীঘি, তমা মির্জা এবং কেয়া পায়েল।
অনুষ্ঠানটি নিয়ে নিরব হোসাইন বলেন, ‘এটা ফরমাল শোয়ের মতো নয়। এখানে যারা আমার অতিথি হয়ে এসেছেন, তাদের সঙ্গে গল্প-আড্ডার মধ্য দিয়ে নানা অজানা কথা জানা যাবে। তাদের ক্যারিয়ার, ব্যক্তিজীবন এবং সহশিল্পীদের সঙ্গে কাজের পর্দার পেছনের নানা অভিজ্ঞতাও উঠে আসবে।’
ঈদের দিন ২৮ মে থেকে আগামী ৩ জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায় জিটিভি-তে প্রচার হবে ‘নায়কের নায়িকা’র নতুন একটি পর্ব।
- বিষয় :
- ঈদ আয়োজন
