ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

পুলিশি অভিযান

শিশুর সামনে তার গ্রেপ্তার বাবাকে চড়, খতিয়ে দেখছে পুলিশ

পুলিশি অভিযানে শিশুর সামনে বাবাকে চড় মারার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, পুলিশি অভিযানে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাকে জড়িয়ে ধরে কাঁদছে এক মেয়ে শিশু। তখন একজন ওই ব্যক্তিকে চড় মারেন। এতে শিশুটি ‘আব্বা’ বলে আরও হাউমাউ করে কাঁদতে থাকে। গ্রেপ্তার ব্যক্তিসহ অন্যরা শিশুটিকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই দৃশ্য দেখে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। শিশুর সামনে বাবাকে মারধরকে অমানবিক আচরণ উল্লেখ করে ঘটনার নিন্দা জানান।

আপডেটঃ ২৫ অক্টোবর ২০২৫ | ২১:৪৬
শিশুর সামনে তার গ্রেপ্তার বাবাকে চড়, খতিয়ে দেখছে পুলিশ

সর্বশেষ