ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ঢাকার দুই সিটি নির্বাচন পেছানোর দাবিতে বরিশালে মানববন্ধন

ঢাকার দুই সিটি নির্বাচন পেছানোর দাবিতে বরিশালে মানববন্ধন
×

ঢাকার দুই সিটিতে ভোটের তারিখ পেছানোর দাবিতে শনিবার বরিশালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়- সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০ | ০১:৪৭

সরস্বতী পূজার দিন ঢাকার দুই সিটি নির্বাচনের আয়োজন করার প্রতিবাদে এবং নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে বরিশালে মানবন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ।

শনিবার সকাল ১১টায় অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরস্বতী পূজা নির্দিষ্ট তিথি অনুযায়ী অনুষ্ঠিত হয়, যা আগাম ধার্য করা আছে। বিশেষ করে স্কুল কলেজর শিক্ষার্থীরাই সরস্বতী পূজার আয়োজন করে থাকে। অপরদিকে ভোটকেন্দ্রগুলোও স্কুল কলেজেই হয়ে থাকে। সেক্ষেত্রে পূজা আর ভোট একত্রে হতে পারে না। তাই সম্প্রীতির বাংলাদেশে সরস্বতী পূজার দিনে ভোটের আয়োজন না করার দাবি জানানো হয়।

ছাত্র ঐক্য পরিষদের জেলা কমিটির সভাপতি শুভ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি আবুল কালাম আজাদ, গণফোরামের সভাপতি হিরণ কুমার দাস মিঠু, সাংবাদিক বিধান সরকার প্রমুখ।

আরও পড়ুন

×