চিরিরবন্দরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০ | ০৫:০৬
দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টরের ধাক্কায় সিরাজুল ইসলাম (৪৭) নামে একজন ভ্যানচালক নিহত হয়েছেন।
রোববার সকাল ৮ টায় দিনাজপুর-পার্বতীপুর সড়কের হাজির মোড় এলাকার এম.এইচ তেল পাম্পের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম উপজেলার ৫ নং আব্দুলপুর ইউনিয়নের সুকদেবপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, সকালে সিরাজুল ভ্যান চালিয়ে চিরিরবন্দর উপজেলার বেলতলি মোড়ে যাচ্ছিলেন। তাকে বহনকারী ভ্যানটি হাজির মোড় এলাকার তেল পাম্পের সামনে পৌঁছলে পিছন দিক থেকে আসা একটি ইট ভর্তি ট্রাক্টর ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সিরাজুলের মৃত্যু হয়।
চিরিরবন্দন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার রায় দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
