মহাদেবপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০ | ০৬:২১ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ | ০৬:২২
নওগাঁর মহাদেবপুরে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইফুল ইসলাম সাজু (৪২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে উপজেলার মহাদেবপুর-পত্নীতলা সড়কের এনায়েতপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সাইফুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার আউশগাড়া গ্রামের নছির উদ্দিন মণ্ডলের ছেলে।
মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জানান , রোববার বিকেল ৩ টার দিকে বালুবাহী একটি ট্রাক মহাদেবপুরের দিকে যাচ্ছিল। এ সময় সাইফুল ইসলাম মোটরসাইকেল নিয়ে ট্রাকটি দ্রুতগতিতে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার এ ঘটনায় থানায় কোন অভিযোগ না করায় মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে।
