ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

কর্ণফুলীতে ট্রাকচাপায় নিহত ১

কর্ণফুলীতে ট্রাকচাপায় নিহত ১
×

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০ | ০৭:৪৮

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ট্রাক চাপায় আবদুস ছত্তার (৫৫) নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছে।

রোববার বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার ওয়াই জনশং এলাকার ফয়সল পেট্টোল পাম্পের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আবদুস ছত্তার জেলার আনোয়ারা উপজেলার দক্ষিণ বন্দর বৈরাগ ইউনিয়নের মৃত বাদশা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া ৩টার দিকে রাস্তা পারাপারের সময় একটি বাস আবদুস ছত্তারকে সামান্য ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে যান। এ সময়  পিছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় দু’টি ট্রাক-বাস আটক করা হয়েছে। তবে দুই গাড়ির চালক ও হেলপাররা পলাতক রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×