ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ঢাকার সিটি নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি: কৃষিমন্ত্রী

ঢাকার সিটি নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি: কৃষিমন্ত্রী
×

ফাইল ছবি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০ | ১০:৩৩

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমের মাধ্যমেই ভোট হবে এবং এ নির্বাচন সুষ্ঠু-সুন্দর হবে। এ নির্বাচনকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

কৃষিমন্ত্রী রোববার দুপুরে মির্জাপুর উপজেলার কদিম ধল্যায় ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল অ্যান্ড কলেজের দশম বর্ষপূর্তি উৎসবে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সাবেক সচিব ড. খোন্দকার শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক ও কলেজ অধ্যক্ষ মৃণাল কান্তি ঘোষ।

সকাল সাড়ে ১১টায় মন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানটিতে পৌঁছলে শিক্ষক-শিক্ষার্থীরা তাকে স্বাগত জানান। পরে মন্ত্রী শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন।

কৃষিমন্ত্রী আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার এগারো বছর ধরে ক্ষমতায় রয়েছে এবং দেশের সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারাবাহিকতা আমরা রক্ষা করতে চাই।

আরও পড়ুন

×