ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী
×

ফাইল ছবি

হরিণাকুণ্ডু(ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০ | ০২:৪৮

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে এক স্কুলছাত্রী। 

সোমবার দুপুরে স্বপ্না খাতুন (১৪) নামের ওই ছাত্রীর বিয়ে বন্ধ করেন ভ্রাম্যমাণ আদালত।

স্বপ্না উপজেলার দখলপুর গ্রামের মিন্টু মিয়ার মেয়ে ও দখলপুর কেবি একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।   

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার অনিমেষ বিশ্বাস জানান, স্থানীয় সূত্রে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন

×